TRENDING:

Bengal BJP: মার্চের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় বড় প্ল্যান বিজেপির! দিল্লি যাচ্ছে প্রার্থী তালিকা! সেখানেও বিরাট চমক! হয়ে গেল সিদ্ধান্ত

Last Updated:

Bengal BJP: চলতি মাসের মধ্যেই বিধানসভাভিত্তিক প্রার্থী তালিকা জেলাগুলি থেকে নিয়ে দিল্লির কাছে পাঠিয়ে দিতে চায় রাজ্য বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার বিধানসভা ভোট আসন্ন। এরই মধ্যে প্রতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, প্রচারে ঝাঁঝ বাড়াতে মার্চের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় সভা করবেন নরেন্দ্র মোদি। আর সেই সভা যে কোনও জায়গায় নয়, বিধানসভা নির্বাচনের আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে জনসভা করার সম্ভবনা রয়েছে মোদির।
মোদির ব্রিগেড সমাবেশ কবে?
মোদির ব্রিগেড সমাবেশ কবে?
advertisement

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মার্চের এই ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূডা়ন্ত হয়নি। কারণ, ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডে আসবে। দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করে দেবে বিজেপি।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক’ই নাকি অন্য কেউ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন সেই ‘চেনা’ মুখ! কে জানেন? চমকে যাবেন শুনে

পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা শুরু হয়ে যাবে। মোদি-শাহদের একাধিক জনসভা রয়েছে বাংলায়। তবে কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েতে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে নিয়ে আসা হবে। একইসঙ্গে শিলিগুড়িতেও মোদিকে দিয়ে এটা বড় জনসভা করানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। এদিকে, চলতি মাসের মধ্যেই বিধানসভাভিত্তিক প্রার্থী তালিকা জেলাগুলি থেকে নিয়ে দিল্লির কাছে পাঠিয়ে দিতে চায় রাজ‌্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন‌্য তিনটি করে নাম দিয়ে মোট ২৯৪টি আসনের জন‌্য প্রার্থী তালিকা জমা পড়বে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রা‌জ‌্য বিজেপির তরফে তা কাটাছেঁড়া করে বিধানসভাপিছু তিনটি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

এছাড়া, কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে আরও কিছু নাম পাঠাবে। কিংবা তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলিও মিলিয়ে দেখা হবে। সব দেখে শুনে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি। শনিবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সল্টলেক বিজেপি দফতরে। কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব ছাড়াও কেন্দ্রীয় নেতারা এবং শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অবশ‌্য কিছুক্ষণের জন‌্য বৈঠকে থেকে অন‌্য কর্মসূচিতে বেরিয়ে যান। এই বৈঠক থেকেই রথযাত্রা, ব্রিগেড সমাবেশ ও প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: মার্চের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় বড় প্ল্যান বিজেপির! দিল্লি যাচ্ছে প্রার্থী তালিকা! সেখানেও বিরাট চমক! হয়ে গেল সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল