TRENDING:

Shatarup Ghosh: 'তাহলে কি পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকবে?' বেনজির কটাক্ষ শানালেন শতরূপ, কার বিরুদ্ধে?

Last Updated:

Shatarup Ghosh: বামেদের ভোটের প্রার্থী তালিকায় নাম নেই শতরূপ ঘোষের। ভোটে না দাঁড়ানোর কারণ হিসেবে শতরূপ ঘোষ জানান, সিপিআইএম কোনও নেতানির্ভর দল নয়।

advertisement
কলকাতাঃ  বামেদের ভোটের প্রার্থী তালিকায় নাম নেই শতরূপ ঘোষের। কসবা কেন্দ্রে বেশ কয়েকটি নির্বাচনের সিপিআইএম মুখ শতরূপের এবার নামই নেই প্রথম দফার তালিকায়। কেন? ভোটে শতরূপ এবার টিকিট পেলেন না। তবে, সারা বাংলাজুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের হয়ে প্রচারে দেখা যাচ্ছে তরুণতুর্কি শতরূপ ঘোষকে।
শতরূপ ঘোষ
শতরূপ ঘোষ
advertisement

আরও পড়ুনঃ প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে ম্যারাথন বৈঠক! আজই কি চূড়ান্ত বিজেপির বাকি ১৫০ আসনের প্রার্থী?

তিনি কেন ভোটে দাঁড়াননি তাঁর উত্তরে শতরূপ ঘোষ বলেন, ’সিপিআইএম কোনও নেতানির্ভর দল নয়।’ প্রতীকুর প্রসঙ্গে তিনি বলেন, ‘ প্রতীকুর খুবই লড়াকু ছেলে তবে ও এত বড় জন নেতা নয়। তাহলে ও যতবার ভোটে দাঁড়াতো ততবার জিততো। জামানত বাজেয়াপ্ত হতো না। আমি এটা ওর দোষ বলছি না, এটা আমাদের দলের ব‍্যর্থতা। আমি দাঁড়ালেও জিততাম না।’ তিনি আরও বলেন, ‘ আমাদের দলে যতদিন ছিল একটা রুচিতে কথা বলতো এখন অন‍্যদলে গিয়ে সেই রুচিতে কথা বলছে। দেখুন আমি একটা জিনিস বুঝি, পরিবারের কারুর তাঁর বাবার সঙ্গে ঝগড়া হলে, পাশের বাড়ির কাকুকে বাবা বলে ঢাকবে না। যদি এরকম হয় তাহলে নিশ্চয় অন‍্য কোনও গল্প আছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

নির্বাচনী ময়দানে প্রথমবার শতরূপকে দেখা যায় ২০১১ সালে। রাজ্যে সেবছরই পালাবদল হয়। আর সেই পালাবদলের সময় তৃণমূলের জাভেদ আহমেদ খানের কাছে হেরে যান শতরূপ। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও কসবা থেকে তিনি সিপিএমের প্রার্থী হন। তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনী ময়দানে এখন পর্যন্ত জয় পাননি শতরূপ। নির্বাচনী ময়দানে জয় না পেলেও বক্তৃতায় নজর কাড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Shatarup Ghosh: 'তাহলে কি পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকবে?' বেনজির কটাক্ষ শানালেন শতরূপ, কার বিরুদ্ধে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল