প্রসঙ্গত, ২৩ অগাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়, আর সশরীরে নয়৷ এবার থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সশরীরে আদালতে পেশ করার ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, এই আশঙ্কা থেকেই আদালতের কাছে এই অনুমতি চেয়েছিল প্রেসিডেন্সি এবং আলিপুর জেল কর্তৃপক্ষ৷ সেই আবেদনেই সাড়া দিয়েছিলেন বিচারক৷ জেলে বসেই ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও পার্থ আদালতের কাছে আবেদন জানান, সশরীরে আদালতে হাজিরা দিতে চান তিনি। এটা তাঁর মৌলিক অধিকার।
advertisement
Location :
First Published :
Sep 05, 2022 1:11 PM IST
