অন্যদিকে রবিবার রাত থেকেই এন আর এস হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড, যেখানে ১৪০ টি বেড ছিল সেটি এবং ১৬ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়। মেল মেডিসিন ওয়ার্ডে এবং সিসিইউ'তে যে রোগীরা চিকিৎসাধীন ছিলেন তাদের প্রত্যেককে অন্যত্র আইসোলেশনে পাঠানো হয়। গোটা মেল মেডিসিন ওয়ার্ড এবং সি সি ইউ জীবাণুমুক্ত বা স্যানিটাইজ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারো সাধারণের জন্য এই মেল মেডিসিন বিভাগ খুলে দেওয়া হয়।ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে আতঙ্ক অনেকটাই কম।
advertisement
AVIJIT CHANDA
Location :
First Published :
Apr 09, 2020 8:04 PM IST
