লকডাউনের জেরে কার্যত চার মাস স্কুল বন্ধ। অনলাইনে ক্লাস হলেও বোর্ড পরীক্ষা বিশেষত দেয় যারা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমে ক্লাস না হওয়ায় সিলেবাস কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে তাদের দিকে তাকিয়েই কীভাবে এবং কোন কোন প্রসঙ্গ সিলেবাস থেকে বাদ দেওয়া যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সিলেবাস কমিটি।
advertisement
সিলেবাস কমানো প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, "মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাবিদদের মতামত নেওয়া হবে। তার পরেই এই বিষয়ে আমাদের তরফ এ প্রস্তাব যাবে রাজ্যের কাছে।"
Location :
First Published :
Jul 08, 2020 4:19 PM IST
