TRENDING:

পচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন

Last Updated:

পচা মাংসের কারবার রুখতে তৎপর প্রশাসন। বুধবারও রাজ্যের নানা প্রান্তের হোটেল, রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালালো স্থানীয় পুরসভাগুলি। কয়েকটি জায়গায় অভিযানে নামে পুলিশও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: পচা মাংসের কারবার রুখতে তৎপর প্রশাসন। বুধবারও রাজ্যের নানা প্রান্তের হোটেল, রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালাল স্থানীয় পুরসভাগুলি। কয়েকটি জায়গায় অভিযানে নামে পুলিশও।
advertisement

সকাল ৮টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালায় রাজপুর-সোনারপুর পুরসভা। নেতৃত্বে ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। বাজারের হোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলি থেকে কাঁচা ও রান্না করা মাংস এবং ডিমের নমুনা সংগ্রহ করেন তাঁরা। ব্যবসায়ীদের লাইসেন্স ও মাংস কেনার রসিদও যাচাই করেন কাউন্সিলার।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

অন্যদিকে, জলপাইগুড়ি শহরে অভিযানে নামে পুলিশ ও পুর কর্তৃপক্ষ। তল্লাশিতে একটি নামী সংস্থার দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ মুরগির মাংস ও পনীর বাজেয়াপ্ত করা হয়। ওই দোকানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, রায়গঞ্জ পুরসভা ও থানার পক্ষ থেকেও শহরের হোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলিতে অভিযান চালানো হয়। তবে কোনও জায়গা থেকেই পচা মাংস মেলেনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন