TRENDING:

বিধানসভায় মুকুল রায়ের মরদেহ... শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত অভিষেক, ফুল পাঠালেন শুভেন্দু! শোকে পাথর কাঁচরাপাড়া

Last Updated:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফুল পাঠান। এদিন বিধানসভায় শ্রদ্ধা জানান শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, অশোক দিন্দা, পবন সিং, নরহরি মাহাতো, অরুপ দাসের মতো বিজেপি বিধায়কেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধানসভায় মুকুল রায়ের মরদেহ... শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত অভিষেক, কাঁচরাপাড়ায় শোক মিছিল
বিধানসভায় মুকুল রায়ের মরদেহ... শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত অভিষেক, কাঁচরাপাড়ায় শোক মিছিল
advertisement

এদিন সোশ্যাল মিডিয়া ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মুকুল রায়ের প্রয়াণে শেষ হল বঙ্গ রাজনীতির ইতিহাসের একটা অধ্যায়৷ একজন অভিজ্ঞ প্রবীণ নেতা৷ এই রাজ্যের সাধারণ জনগণের তথা রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টির অন্যতম সেনানি৷’ কাঁচরাপাড়ায় শোক মিছিলেও যোগ দিতে যান অভিষেক বন্দোপাধ্যায়।

advertisement

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘‘সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ শুরু দিন থেকেই যিনি দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷  জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’ সবশেষে, মুকুল রায়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

১৯৫৪ সালের ১৭ এপ্রিল জন্ম মুকুল রায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির ডিগ্রি, তারপর ২০০৬ সালে পাব্লিক অ্যাডমিনিসট্রেশন নিয়ে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। তবে ততদিনে তিনি বাংলার রাজনীতির পরিচিত মুখ হয়ে গিয়েছেন। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল। ১৯৯৮ সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন ছায়াসঙ্গীর মতো মমতার পাশে ছিলেন মুকুল রায়। একসময়ে তৃণমূলের তিলজলার পার্টি অফিসে সপরিবারে থাকতেন। জেলা থেকে শহর, প্রতিটি ব্লক বা বুথ স্তরে পরিচিতি ছিল তাঁর। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মুকুল রায়। তৃণমূল স্তরে গিয়ে সংগঠন করেছিলেন মুকুল। ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় তাঁকে। দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ ছিলেন তিনি। ২০০১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন । তবে হেরে যান ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাসের কাছে। কিন্তু থেমে থাকতে জানতেন না মুকুল। ২০০৬ সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মনোনীত হন। দিল্লিতে তৃণমূলের মুখ ছিলেন রাজনীতিবিদ। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় মুকুল রায়ের মরদেহ... শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত অভিষেক, ফুল পাঠালেন শুভেন্দু! শোকে পাথর কাঁচরাপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল