সভামঞ্চে শাসকদলে ভাঙন ধরাবে না তো শুভেন্দু? এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কালিয়াগঞ্জ যাওয়ার আগে যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি বিরোধী দলনেতা। সংবাদমাধ্যমকে শুভেন্দু অধিকারী শুধু বলেন, ‘‘মানুষের জোট হবে, তৃণমূল হারবে।’’
advertisement
তবে, এদিন উত্তরের জেলা থেকে শাসকদল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যে সুর ফের সপ্তমে তুলবেন শুভেন্দু, তা বলাই যায়৷ তবে উত্তরের মানুষদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেও থাকবে নজর।
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে এখন মরিয়া হয়ে উঠেছে। তবে একই দিনে অভিষেক আর শুভেন্দুর দুই প্রান্তের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Location :
West Bengal
First Published :
Apr 12, 2023 12:01 PM IST
