TRENDING:

IPL 2021: মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন হার্দিক, ক্রুনাল, সূর্য

Last Updated:

মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিলেন সূর্য কুমার যাদব এবং পান্ডিয়া ভাইয়েরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে পারফর্ম করার পাশাপাশি শেষ একদিনের ম্যাচে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। টুর্ণামেন্টে মোট পাঁচবার চ্যাম্পিয়ন তাঁরা, যে রেকর্ড নেই অন্য কোনও দলের। ইতিমধ্যেই কোচ মাহেলা জয়াবর্ধনে, ক্রিকেট নির্দেশক জাহির খান দলের সঙ্গে যোগ দিয়েছেন। ৯ এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে যাত্রা শুরু করছে মুম্বাই।

advertisement

সচিন পুত্র অর্জুন ছাড়াও পীযুষ চাওলা, সৌরভ তিওয়ারি যোগ দিয়েছেন অনুশীলনে। অর্জুনকে দেখা গেল অস্ট্রেলিয়ান ক্রিস লিনকে বল করতে। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ জানিয়েছে নাম দেখে নয়, যোগ্যতা দেখেই অর্জুনকে দলে নেওয়া হয়েছে। মুম্বাই দলের সঙ্গে আইপিএলে থেকেছেন তিনি। মুস্তাক আলি টুর্ণামেন্টে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন অর্জুন। পীযুষ কলকাতা নাইট রাইডার্স থেকে মুম্বাইতে গিয়েছেন। লেগস্পিনার জানিয়েছেন অবশেষে মাঠে অনুশীলন করতে না পেরে দারুণ অনুভূতি হচ্ছে। অতীতে পঞ্জাবের হয়েও খেলেছেন। চেন্নাইয়ের হয়েও খেলেছেন। কিন্তু আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাইয়ের সদস্য হতে পেরে তিনি গর্বিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সৌরভ গতবার যে কটা ম্যাচে সুযোগ পেয়েছেন ব্যাট হাতে অবদান রাখার চেষ্টা করেছেন। ঝাড়খণ্ডের বাঁহাতি ব্যাটসম্যান মনে করেন এবারও তাঁদের সামনে যথেষ্ট সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। মাহেলা জয়বর্ধনে নিশ্চিত দল এবার ও সমর্থকদের গর্বিত করবে। গতবারের থেকেও ঘরের মাঠে আইপিএল হওয়ায় এবার লড়াই আরও কঠিন মানছেন জয়াবর্ধনে। ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার জাহির খানকে দেখা গেল অর্জুনের সঙ্গে আলাদা করে কথা বলতে। ঈশান কিষান কয়েকদিনের মধ্যেই অনুশীলনে নামবেন। মৃত বাবার কাজ সেরে দলের সঙ্গে তাড়াতাড়ি যোগ দেবেন ক্যারিবিয়ান তারকা পোলার্ড। অ্যাডাম মিলনে এবং জেনসেনের মত বিদেশি শক্তি বাড়িয়েছে মুম্বাইয়ের।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন হার্দিক, ক্রুনাল, সূর্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল