TRENDING:

Happy Birthday Rohit: হিটম্যানের জন্মদিনে ‘এই’ ফ্যাক্টগুলি জেনে নিন

Last Updated:

রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের প্রধান স্তম্ভ৷ তাঁর প্রচুর ফ্যান, আজ জেনে নিন নানা তথ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma Birthday) আজ ৩৪ হলেন৷  ১৯৮৭ সালে আজকের দিনে নাগপুরে জন্মেছিলেন হিটম্যান৷ ১৪ বছরেরআন্তর্জাতিক কেরিয়ার তাঁর৷ তিনি প্রায় নিয়মিতই নতুন নতুন মাইলফলক তৈরি করেন৷
Happy Birthday Rohit- Photo Courtesy- Instagram
Happy Birthday Rohit- Photo Courtesy- Instagram
advertisement

জুন ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন৷ তাঁর প্রথম শতরানের জন্য তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল৷ ২০১০ এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ২ টি শতরান করে তিনি নিজের শতরানের খরা শেষ করেছিলেন৷ এরপরের শতরানের জন্য আবার ছিল ৩ বছরের অপেক্ষা৷ অর্থাৎ প্রথম তিনটি শতরান তিনি করেছিলেন ৬ বছরে৷

২০১৩ তে মহেন্দ্র সিংধোনির অধিনায়কত্বে রোহিত শর্মা -র খেলা আর কপাল দুই বদলে যায়৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি তাঁকে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পাঠান৷ এরপর আর রোহিতকে কখনও পিছনে ফিরে দেখতে হয়নি৷ এরপরেই ক্রিকেট দুনিয়া তাঁর নতুন নাম দেয় ‘হিটম্যান’৷ এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নিজের একদিনেপ কেরিয়ারের তৃতীয় শতরান করেন৷ এরপরের বছর অর্থাৎ ২০১৪ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করেন৷

advertisement

রোহিত কলকাতায় এই ম্যাচে ২৬৪ রান করেছিলেন৷ এটা একদিনের ক্রিকেটে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান৷ এরপর একদিনের ক্রিকেটে তিনি আরও দু‘টি দ্বিশতরান করেছেন৷ রোহিত নিজের একদিনের কেরিয়ারে প্রথম ৬ বছরের মাত্র ২ টি শতরান করেছিলেন৷ কিন্তু পরের আট বছরে তিমি ২৭ টি শতরান করেছেন৷ ২২৭ টি ওয়ান ডে তে তিনি ৪৮.৯৬ গড়ে ২৯ টি শতরান ও ৯২০৫ রান করেছেন৷

advertisement

ওয়ান ডে -র পাশাপাশি টেল্টেও তাঁর রেকর্ড লাজবাব৷ তিনি সরাসরি বিশ্বকাপের মঞ্চে এই ফর্ম্যাটে অভিষেক ঘটিয়েছিলেন৷ কিন্তু প্রথম ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি৷ এই টুর্নামেন্টেই যুবরাজ ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এরপরের ম্যাচে সুযোগ পান রোহিত৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিমি ৫০ রানের চমৎকার ইনিংস খেলেন৷ তিনি এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটার৷ তিমি ৪ টি শতরান করেছেন৷ আন্তর্জাতিক কেরিয়ারে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বিরাটের, ২ নম্বরে মার্টিন গাপ্তিল এবং তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ ১১১ ম্যাচে ২৮৬৪ রান করেছেন৷

advertisement

রোহিত নিজের টেস্ট কেরিয়ারের ধামাকা দেখিয়েছেন রোহিত৷ ২০১৩ তে টেস্ট খেলার সুযোগ পান তিনি৷ পরপর ২ টি টেস্টে শতরান করে নিজের পরিচিতি জমান তিনি৷ তবে এরপর টেস্টে তিনি পরের ১৬ টি ইনিংসে ৫০ অবধি করতে পারেননি৷ তবে ২০১৯ বিশ্বকাপে তিনি পাঁচটি শতরান করেছিলেন৷ ২০১৯ এর শেষে ফের একবার তিনি ফর্মে৷ এখনও অবধি তিনটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন৷ ৩৮ টেস্টে ২৬১৫ রান করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

রোহিত আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনি৷ তাঁর অধিনায়কত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷ ২০১৩ থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন৷ এখন মহেন্দ্র সিং ধোনিকেও এই ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন৷

বাংলা খবর/ খবর/IPL/
Happy Birthday Rohit: হিটম্যানের জন্মদিনে ‘এই’ ফ্যাক্টগুলি জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল