TRENDING:

IPL 2021: আইপিএলে নেই আর্চার জানাল ইসিবি

Last Updated:

আশা ছিল অস্ত্রোপচার করে ভারতে আসবেন জফ্রে আর্চার। ইংলিশ ফাস্ট বোলার দলে এলে নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি হত রাজস্থানের। কিন্তু তিনি আসছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর্চার ছাড়াই বাকি ম্যাচ খেলতে হবে রাজস্থানকে
আর্চার ছাড়াই বাকি ম্যাচ খেলতে হবে রাজস্থানকে
advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে আর্চার আগের থেকে অনেকটাই সুস্থ। ডান হাতের কনুইয়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে রিহ্যাব করছেন তিনি। হালকা প্র্যাকটিস শুরু করেছেন। আগামী এক সপ্তাহের ভেতর পুরোদমে প্র্যাকটিস শুরু করবেন। তখন পরীক্ষা করে দেখা হবে কনুইয়ে ব্যথা অনুভব করছেন কিনা। যদি না করেন তাহলে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলবেন। আসল লক্ষ্য জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে তৈরি করা।

advertisement

তারপর বছর শেষে নভেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবে ইংল্যান্ড। ক্রিকেটের কুলীন প্রতিযোগিতার জন্য নিজেদের ফাস্ট বোলিং বিভাগের সেরা অস্ত্রকে ফিট রাখাটাই ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান চ্যালেঞ্জ। আইপিএলের বিশাল অর্থের লোভ ছাড়া সহজ নয় ক্রিকেটারদের কাছে। কিন্তু যে সম্মান দেশের জার্সিতে পাওয়া যায়, সেই সম্মান অন্য কোনও টুর্নামেন্টে সম্ভব নয়। তাই আর্চার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মনে করেন অধিকাংশ ক্রিকেটপ্রেমী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি
আরও দেখুন

এমনিতেই রাজস্থানের অবস্থা খারাপ। ফাস্ট বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব রয়েছে। মরিস সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হলেও, বল হাতে তিনি আর্চারের জায়গা নিতে পারবেন না। ফলে মুস্তাফিজুর, জয়দেব উনাদকট এবং তরুণ চেতন সাকারিয়ার ওপর নির্ভর করা ছাড়া উপায় রইল না।

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: আইপিএলে নেই আর্চার জানাল ইসিবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল