TRENDING:

IPL 2021: MI vs SRH টসে জিতে ব্যাট করবে মুম্বই, দু‘দলের প্রথম একাদশেই একাধিক পরিবর্তন

Last Updated:

আইপিএলে আরও একটি হাই প্রোফাইল টক্কর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: হায়দরাবাদ খুঁজছে প্রথম জয় অন্যদিকে মুম্বইয়ের চ্যালেঞ্জ জয়ের ধারা ধরে রাখা৷ এই অবস্থায় চেন্নাইতে আয়োজিত নবম ম্যাচে টসে জিতলেন রোহিত শর্মা৷ টসে জিতে ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স৷
advertisement

আইপিএল ২০২১  (IPL 2021)-র ১৪ তম মরশুম শনিবার মুম্বই ইন্ডিয়ান্স  (Mumbai Indians)  আর সানরাইজার্স হায়দরাবাদ  (Sunrisers Hyderabad) আজ শনিবার খেলবে৷ এই দুটি দলই নিজেদের প্রথম দুটি দল যারা এবারের আইপিএলের তৃতীয় ম্যাচ খেলবে৷

advertisement

সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷

ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স  (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷

advertisement

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের KKR-র  মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷

advertisement

ওয়ার্নারের ওপর উঠেছে প্রশ্ন৷ অস্ট্রেলিয়ান তারকার প্রথম একাদশ বেছে নেওয়া নিয়ে খুশি নয় থিঙ্কট্যাঙ্ক৷ তাই এই ম্যাচে দলে চার চারটি পরিবর্তন করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷ মুম্বই অধিনায়কও দলে একটি পরিবর্তন এনেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

এই ম্যাচের লাইভ সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে, আর লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে৷ যারা জিও গ্রাহক তারা এই স্ট্রিমিং ফ্রি -তে দেখতে পাবেন৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: MI vs SRH টসে জিতে ব্যাট করবে মুম্বই, দু‘দলের প্রথম একাদশেই একাধিক পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল