TRENDING:

IPL 2021: হাসপাতালের বেড থেকে ভালো খবর দিলেন টি নটরাজন

Last Updated:

এই মরশুমে আর আইপিএল খেলতে পারবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) -র পেসার টি নটরাজন (T Natarajan) আইপিএলের ১৪ তম মরশুম থেকে নাম তুলে নিয়েছে হাঁটুর চোটের কারণে৷ এবার এসআরএইচের (SRH) এই তারকা বোলারকে অস্ত্রোপচার করা হল৷ মঙ্গলবার ২৭ এপ্রিল তার অপারেশন করা হয়েছে৷
SRH's T Natarajan undergoes knee surgery, says he is 'grateful' to all - Photo Courtesy-T Natarajan Twitter
SRH's T Natarajan undergoes knee surgery, says he is 'grateful' to all - Photo Courtesy-T Natarajan Twitter
advertisement

সোশ্যাল মিডিয়ায় নটরাজন লিখেছেন , ‘‘আজ আমার অস্ত্রোপচার হয়েছে৷ আমি বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাচ্ছি৷ তাঁরা যেভাবে আমার দিকে দৃষ্টি দিয়েছেন যত্ন নিয়েছেন মেডিক্যাল টিম, সার্জন, চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞ৷ ’’

এর আগে সানরাইজার্সের অফিসিয়াল হ্যান্ডেল থেকে তিনি জানিয়েছিলেন আমি দুঃখিত যে এই মরশুমে আর খেলা হবে না৷ আমার প্রত্যাশা অনেক বেশি৷ কিন্তু দুর্ভাগ্য যে আমাকে এই মরশুমে অস্ত্রোপচার করাতে হবে৷ বাকি মরশুম আর খেলা হবে না৷ সানরাইজার্স হায়দরাবাদ খুবই সাপোর্ট দিয়েছে৷ তারা মোটিভেটও করছে৷ আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ৷ সানারাইজার্সের প্রশংসা করার কোনও ভাষা নেই৷ মরশুমের জন্য দলকে শুভেচ্ছা৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

৩০ বছরে বাঁ হাতি পেসার মাত্র দুটি ম্যাচে খেলতে পেরেছেন৷ তিনি ২ উইকেট নিয়েছেন৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: হাসপাতালের বেড থেকে ভালো খবর দিলেন টি নটরাজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল