TRENDING:

IPL 2021: KKR জার্সিতে কামব্যাক ম্যাচেই ছাপ রাখলেন শাকিব আল হাসান

Last Updated:

ফের বাংলাদেশি অলরাউন্ডার Shakib Al Hasan মন কেড়ে নিলেন নাইট ফ্যানদের, কেকেআরের (KKR) কামব্যাক ম্যাচে প্রথম বলেই উইকেট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই : প্রথম ম্যাচ ছিল নিজেদের প্রমাণ করার ৷ আর কেকেআরেরে একাধিক ক্রিকেটার তা করলেন দায়িত্ব নিয়েই৷ সেই তালিকায় উজ্জ্বল উপস্থিতি শাকিব আল হাসানের (Shakib Al Hasan)৷ কেকেআরের (KKR)  প্রথম ম্যাচের আগের দিন অধিনায়ক ইয়ন মর্গ্যান উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার (Bangladeshi Allrounder) শাকিব আল হাসানের৷ রবিবার তাই সুনীল নারিনের চেয়ে বেশি পছন্দ করে প্রথম একাদশে বাঙালি অলরাউন্ডারকেই নিয়েছিলেন ইংল্যান্ডের সীমিত ফর্ম্যাটের সফল অধিনায়ক৷ তার চোখ যে ভুল নয় আর অধিনায়কের আস্থা যে রাখতে হয় দুটোই প্রমাণ হয়ে গেল রবিবার৷
advertisement

কেকেআরের করা ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নামা সানরাইজার্স হায়দরাবাদের প্রথম উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা৷ আর কামব্যাক ম্যাচে দায়িত্ব পেয়েই নিজের প্রথম বলে ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন শাকিব আল হাসান৷ এদিন তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ টি উইকেট নেন৷ ২০১৯ এ আইপিএলে সানরাইজার্সের জার্সি গায়ে খেলেছিলেন শাকিব৷ আর ২০২০ নির্বাসিত থাকায় তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড৷ কিন্তু এবারের মিনি আইপিএল নিলামে তাঁকে কিনে নিয়েছিল তার পুরনো ফ্রাঞ্চাইজি কেকেআর৷

advertisement

প্রথম ম্যাচের প্রথম একাদশে জায়গাও করে নেন এই বাংলাদেশি৷ কামাল না হলেও প্রথম দিনের পারফরম্যান্স বুঝিয়ে দিল ফর্মেই আছেন তারকা এই অলরাউন্ডার৷

এদিকে নিজেদের দায়িত্ব একেবারে দারুণ ভাবে পালন করলেন নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠী৷  নীতিশ  বেগুনি জার্সিতে প্রথম একাদশে কার্যত নিশ্চিত কিন্তু ত্রিপাঠীর প্রথম একাদশে বার্থ নিশ্চিত নয়৷ ফলে চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ কাজে লাগালেন দুই তরুণ ক্রিকেটারই ৷

advertisement

এদিন প্রথম থেকেই নীতিশ রাণা চালিয়ে খেলতে শুরু করেছিলেন৷ অন্য ওপেনার শুভমান গিল আশা জাগিয়েও স্কোর করতে পারেননি তবে নীতিশ রাণা (Nitish Rana) ৫৬  বলে ৮০ করেন , রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)  করেন ২৯ বলে ৫৩ রান৷ যদিও এদিন ভারতীয় দলের পিনআপ বয় শুভমান গিল আশা জাগিয়েও বড় স্কোর করতে পারেননি৷ অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) মাত্র ৫ রানে আউট হয়ে যান৷ এক সময়ে যখন ঝড়ের গতিতে রান উঠছিল তখন মহম্মদ নবী পরপর দু ওভারে দুটি উইকেট নিয়ে একটা ধাক্কা দেন৷ তিনি রাসেল ও ইয়ন মর্গ্যানকে তুলে নেন৷ শেষ বেলায় দীনেশ কার্তিকের (Dinesh Karthik)  ব্যাট একেবারে ফুলঝুরি ঝরালো৷  শেষ বলে আউট শাকিব আল হাসান( Shakib Al Hasan)৷

advertisement

নীতিশ রাণা আউট হলেন ৫৬ বলে ৮০ রান করে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

২৯ বলে ৫৩ রান করেন রাহুল ত্রিপাঠী ৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ দুই তরুণের যুগলবন্দীতে শুরুটা মন্দ হল না কেকেআর ব্যাটিংয়ের৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR জার্সিতে কামব্যাক ম্যাচেই ছাপ রাখলেন শাকিব আল হাসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল