TRENDING:

RCB vs SRH IPL 2021 Live Streaming: কখন, কোথায় দেখবেন ম্যাচ

Last Updated:

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: বিরাট কোহলি  (Virat Kohli) -র নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের ১৪ তম মরশুম শুরু করেছে৷ ১৪ এপ্রিল বিরাট বাহিনীর সামনে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিকে ব্যাঙ্গালোর ম্যাচ জিতলেও হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে হেরেছে৷ আরসিবি সামনের ম্যাচে মহম্মদ আজহারউদ্দিন  এবং অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে খেলাবে৷ এই ম্যাচেও আরসিবি বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের ব্যাটের ওপর ভরসা রাখবে৷ এদিকে নজর থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের ওপরেও৷
advertisement

অন্যদিকে সানরাইজার্সের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং ওয়ার্নার কেকেআরের বিরুদ্ধে ফ্লপ৷ তাঁরা আসলে ফর্মে ফিরবেন৷ জনি বেয়রিস্তো ওপেন করতে নামতে পারবেন৷ উইলিয়ামসন এই ম্যাচে খেলবেন না৷ কোচ ট্রেভর বেলিস জানিয়েছে পুরো  ফিট হতে সময় লাগবে৷

কখন শুরু হবে আইপিএল ম্যাচ ?

আইপিএল ২০২১-এ  সানরাইজার্স হায়দারবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  ষষ্ঠ ম্যাচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে৷

advertisement

টস হবে সন্ধ্যা সাতটায়৷

আইপিএল ২০২১ ষষ্ঠ ম্যাচ কোথায় হবে?

আইপিএল ২০২১ ষষ্ঠ ম্যাচ ১৪ এপ্রিল বুধবার খেলা হবে৷ ম্যাচ হবে চেন্নাইতে৷

টিভিতে আইপিএল ২০২১ -র সম্প্রচারের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

আইপিএল ২০২১ -র ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সেখানেই দেখতে পাবেন দর্শকরা৷

ভিভো আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন৷

advertisement

আইপিএল ২০২১ -র ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি  হট স্টারে ৷ এছাড়া লাইভ আপডেটসের জন্য নিজেদের ফোন থেকে  নিউজ ১৮ বাংলার  ওয়েবসাইটে নজর রাখতে পারেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷ জিও-র সমস্ত পোস্ট পেইড যোজনায় জিও গ্রাহকরা আইপিএলের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন৷ তাদের ডিজনি হটস্টারের সঙ্গে সেরকমই চুক্তি রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
RCB vs SRH IPL 2021 Live Streaming: কখন, কোথায় দেখবেন ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল