TRENDING:

IPL 2021: জাদেজার ধামাকা ওভারে ৩৬ রান, ছুঁয়ে ফেললেন গেইল-যুবিকে, তারপরেও রইল চমক

Last Updated:

জাদ্দুর জাদুতে মজে আট থেকে আশি, রবিবার আইপিএলে এক মজার নজির গড়ল তাঁর ব্যাট হাতে শেষ ওভার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের জবরদস্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিজের পারফরম্যান্সের দাপটে যেভাবে মানুষকে চমকে দিতে পারেন তা বোধহয় আর কেউ পারে না৷ কারণ বিভিন্ন সময়েই নিজের পারফরম্যান্স এতটাই ঝকঝকে আর ভালো করে ফেলেন যে মানুষ মুগ্ধ না হয়ে পারে না৷ এই জন্যে অনেক সময়েই তাঁকে স্যার জাদেজাও বলা হয়৷ রবীন্দ্র জাদেজা রবিবার ফের একবার নিজের ব্যাট  ও বল দিয়ে একেবারে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিলেন৷ আইপিএলের ১৯ তম ম্যাচে ছেয়ে রইলেন এই অলরাউন্ডার ৷
Ravindra Jadeja equals Chris Gayle and Yuvraj Singh's 36-run FEAT in an over- Photo Courtesy- IPL
Ravindra Jadeja equals Chris Gayle and Yuvraj Singh's 36-run FEAT in an over- Photo Courtesy- IPL
advertisement

আইপিএল ২০২১ -র (IPL 2021)  রবিবাসরীয় ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সঙ্গে ম্যাচ খেলল চেন্নাই সুপার কিংস (CSK) ৷ এই ম্যাচের শেষ ওভারে ওঠে ৩৭ রান৷ এর আগে এক ওভারে উঠেছিল ৩৬ রান৷ যা ক্রিস গেইল এবং যুবরাজ সিং করেছিলেন৷ কিন্তু  মোট ৩৭ রান উঠল ২০ তম  ওভারে৷  এই ম্যাচে তার আগে ১৯ তম ওভারে সিএসকে ১৫৪ রান করেছিল৷ শেষ ওভারে বল করতে আসেন আরসিবি-র হর্ষল প্যাটেল (Harshal Patel) ৷ এই ওভারে জাদেজা ৫ টি ছয়, ১ টি চার ও একটি ২ রান নিয়েছিলেন৷ আর নো বলের জন্যএকটি অতিরিক্ত রান হয়েছিল৷ এই ওভারটি ছিল, ৬, ৬, ৬+ নো বল, ৬,২, ৬,৪৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

রবীন্দ্র জাদেজা এই ইনিংসে ২৮ বল খেলে ৬২ রান করেন৷ এরফলে ১৯ ওভারে দল ১৫৪ রানে থাকলেও ২০ তম ওভারে তারা পৌঁছে যায় ১৯১ রানে৷ এছাড়াও এদিন তিনি বল হাতে দারুণ পারফর্ম করেন৷ তিনি আরসিবি-র ৩ টি গুরুত্বপূর্ণ উইকেটও নেন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: জাদেজার ধামাকা ওভারে ৩৬ রান, ছুঁয়ে ফেললেন গেইল-যুবিকে, তারপরেও রইল চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল