TRENDING:

IPL Opening ceremony 2021: কয়েক ঘণ্টা পরেই মেগা টুর্নামেন্ট, ওপেনিং সেরিমনি কি হচ্ছে?

Last Updated:

এবার করোনা ভাইরাস অতিমারির জেরে কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএল (IPL 2021) শুরু হয়েছে ৷ কয়েক ঘণ্টা পরেই ৯ এপ্রিল সেই বিশেষ সময় সাড়ে সাতটায় আইপিএলের প্রথম ম্যাচ ৷ যেখানে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এদিনের ফাইনালে চেন্নাইতে খেলা হবে৷
advertisement

আইপিএল ২০২০  সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ওপেনিং সেরিমনি ছিল না৷ কিন্তু সেবার গর্ভনিং কাউন্সিল প্রথমবার বিশেষ কিছু ব্যক্তিত্বকে ডেকেছিল৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া বিসিসিআই সচিব জয় শাহকে ওপেনিংয়ে আসতে বলা হয়েছে৷ এছাড়াও হুইলচেয়ার ক্রিকেট ইন্ডিয়াকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ এদিকে বিসিসিআই কোনও মিডিয়াকে ক্রিকেট ভ্যেনুতে ম্যাচ কভার করতে অনুমতি দেয়নি৷ তবে সমস্ত রাজ্যের সদস্যদের ম্যাচের ওপেনিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে৷

advertisement

বোর্ডে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে স্বাস্থ্য ও সুরক্ষা চিন্তা মাথায় রেখেই সংবাদমাধ্যমকে ম্যাচ কভার করতে মাঠে ঢুকতে দেওয়া হবে না৷ যদি আবার স্বাস্থ্য পরিস্থিতি ঠিক হয়ে যায় কোভিডের দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে আবার সংবাদমাধ্যমকে মাঠে ঢুকে ম্যাচ কভার করতে দেওয়া হবে৷ এই বিষয়ে ঘোষণা সামনের দিনে করা যাবে৷ বিসিসিআই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সুযোগ দেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এবার করোনা ভাইরাস অতিমারির জেরে কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না৷ দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদে খেলা হবে৷ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৩০ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে৷ কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে না৷ মুম্বই এবার নিজেদের সবচেয়ে বেশি ম্যাচ চেন্নাইতে খেলবে৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL Opening ceremony 2021: কয়েক ঘণ্টা পরেই মেগা টুর্নামেন্ট, ওপেনিং সেরিমনি কি হচ্ছে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল