TRENDING:

IPL 2021: CSK vs RCB -ঝোড়ো জাদেজা, ডুপ্লেসির ঝকঝকে ৫০, সিএসকে-র স্কোর ১৯১/৪

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে৷ এদিন ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ রান রবীন্দ্র জাদেজার৷ তিনি ২৮ বলে ৬২ করেন৷
Ravindra Jadeja scored unbeaten 62- Photo Courtesy- CSK/ Twitter
Ravindra Jadeja scored unbeaten 62- Photo Courtesy- CSK/ Twitter
advertisement

ফ্যাফ ডু প্লেসি করেন অর্ধশতরান৷ ডুপ্লেসি-র ইনিংস সাজানো ৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷

advertisement

এদিন শুরুটা ভালোই করেছিল চেন্নাইয়ের দল৷ কিন্তু ঋতুরাজ ও ডুপ্লেসি আউট হতেই হঠাৎ খেলা একটু স্লো হয়ে যায়৷ সুরেশ রায়না ১৮ বলে ২৪ করলেও বড় ইনিংস করতে পারেননি৷ অম্বাতি রায়ডু-র ফ্লপ শো৷

advertisement

জয়ের ছন্দে ছিল লিগ টেবলের ফার্স্ট বয় ও সেকেন্ড বয়, তবুও দক্ষিণী ডার্বিতে নিজেদের দলে বদল আনল সিএসকে এবং আরসিবি৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ কেমন হল৷

তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর বিরাট কোহলির অধিনায়কত্বে খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs CSK)  আইপিএল ১৪ (IPL 2021)- ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ৷ মেগা ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়েক সিদ্ধান্ত  নিল সিএসকে   ৷

advertisement

দেখে নিন মেগা ম্যাচের টসের ভিডিও৷

একদিকে যেখানে বিরাট কোহলি (Virat Kohli) অন্যদিকে সেখানে বিদগ্ধ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷  আরসিবি এই মরশুমে এখনও অবধি একটি ম্যাচেও হারেনি৷ অন্যদিকে সিএসকে হার দিয়ে মরশুম শুরু করলেও লাগাতার তিনটি ম্যাচ জিতেছে৷ প্রথম ম্যাচের হারের ধাক্কা থেকে কার্যত একেবারে নিজেদের বদলে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস৷ অন্যদিকে আরসিবি নিজেদের পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে৷

এখন বিরাটের লক্ষ্য রবিবাসরীয় ওয়াংখেড়েতে ৫ জয় দাখিল করা৷ ধোনির দল লাগাতার চতুর্থ জয় দাখিল করতে নামবে৷ এর আগে ২০১৫ তে রাজস্থান রয়্যালস লাগাতার পাঁচ ম্যাচ জয়ের নজির করেছিল৷ আরসিবি এবার সেই কাজই করতে চাইছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

এদিনের ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর আইপিএল লিগ টেবলের এক বনাম দু’নম্বরের ৷ তাই এই ম্যাচ যদি আরসিবি জেতে তাহলে তারা এক নম্বর জায়গায় আরও জাঁকিয়ে বসবে আর যদি চেন্নাই জেতে তাহলে তারা টানা চার ম্যাচ জিতে আইপিএলে জোরালো জায়গায় ফিরতে পারবে৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs RCB -ঝোড়ো জাদেজা, ডুপ্লেসির ঝকঝকে ৫০, সিএসকে-র স্কোর ১৯১/৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল