TRENDING:

জুজু নেট বোলাররা, ব্যাট হাতে ধোনির তাণ্ডব, সিএসকে-র ভিডিও ভাইরাল

Last Updated:

এবারের আইপিএল মরশুম শুরুর আগেই তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে সঙ্গে ক্যাম্পে যোগ দেন৷ তিনি নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয় জমিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: চেন্নাই সুপার কিংস (CSK) -র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)  -র একটি ভিডিও শেয়ার করেছে৷ এই ভিডিওটি আইপিএলের ১৪ তম মরশুমের অনুশীলনের একটি ভিডিও পোস্ট ভাইরাল হয়েছে৷ আইপিএল ২০২১  (IPL 2021) -র নেটে নিজের স্বভাবসিদ্ধ ফর্মের আভাস দিয়েছেন তিনি৷ নেটে বোলারদের জমিয়ে ছক্কা হাঁকাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি৷
advertisement

ধোনি অনেক সময় ধরে আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন৷ কারণ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে চেন্নাই সুপার কিংস খারাপ পারফর্ম করেছিল ৷ নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না মাহি৷ আইপিএলের পর আর কোনও ক্রিকেটও  খেলেননি ধোনি৷ তাই আইপিএলের মরশুমের জন্য নিজেই প্রস্তুতি সারছিলেন৷

এবারের আইপিএল মরশুম শুরুর আগেই তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে সঙ্গে ক্যাম্পে যোগ দেন৷ তিনি নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয় জমিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন৷

advertisement

আইপিএলে -১৪ তর মরশুমে ১৪ ম্যাচে ২৫ গড় ও ১১৬.২৭ স্ট্রাইকরেটে ২০০ রান করেছিলেন তিনি৷ এই সময়ে তিনি কোনও শতরানও করতে পারেননি৷ আইপিএলের ইতিহাসে এটাই একমাত্র মরশুম যখন ধোনির দল প্লে অফের যোগ্যতা পায়নি৷

৩৯ বছরের ধোনি গত বছর ১৫ অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন৷ সিএসকে-র শেয়ার করা ভিডিওতে তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে-র অধিনায়ক ধোনি নেটে প্রচুর ছক্কা মারছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

আইপিএলে ধোনি ২০৪ ম্যাচে ৪৬৩২ রান করেছেন৷ এই মরশুমে ঠিকঠাক খেললে তাঁর আইপিএলে ৫০০০ রানের মাইল ফলক পার হয়ে যাবে৷ আইপিএল নিলামে মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম৷

বাংলা খবর/ খবর/IPL/
জুজু নেট বোলাররা, ব্যাট হাতে ধোনির তাণ্ডব, সিএসকে-র ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল