TRENDING:

IPL 2021: মুম্বইতে নজির সুরেশ রায়নার, দেখে নিন সেই মুহূর্তের ছবি

Last Updated:

রায়নায় মজে চেন্নাই সমর্থকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিস্টার আইপিএল এই নামে বিখ্যাত চেন্নাই সুপার কিংসের ধুরন্ধর প্লেয়ার সুরেশ রায়না (Suresh Raina)  রবিবার আইপিএলে ছক্কা হাঁকানোর এক নজির করলেন৷ তিনি ছয় মারার দুশো করে ফেললেন৷ রায়না ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সিজনের ১৯ তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন৷ এই ম্যাচ শুরুর আগে ১৯৯ টি ছক্কা মেরেছিলেন তিনি৷ তিনি আইপিএলে সপ্তম এরকম প্লেয়ার হলেন যিনি  ২০০-র বেশি ছয় মেরেছেন৷
Suresh Raina touches a new mile stone in IPL -Photo- PTI
Suresh Raina touches a new mile stone in IPL -Photo- PTI
advertisement

দেখে নিন সেই ঐতিহাসিক ছক্কা৷

এদিকে রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে৷ এদিন ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ রান রবীন্দ্র জাদেজার৷ তিনি ২৮ বলে ৬২ করেন৷

advertisement

ফ্যাফ ডু প্লেসি করেন অর্ধশতরান৷ ডুপ্লেসি-র ইনিংস সাজানো ৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷

advertisement

এদিন শুরুটা ভালোই করেছিল চেন্নাইয়ের দল৷ কিন্তু ঋতুরাজ ও ডুপ্লেসি আউট হতেই হঠাৎ খেলা একটু স্লো হয়ে যায়৷ সুরেশ রায়না ১৮ বলে ২৪ করলেও বড় ইনিংস করতে পারেননি৷ অম্বাতি রায়ডু-র ফ্লপ শো৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

জয়ের ছন্দে ছিল লিগ টেবলের ফার্স্ট বয় ও সেকেন্ড বয়, তবুও দক্ষিণী ডার্বিতে নিজেদের দলে বদল আনল সিএসকে এবং আরসিবি৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মুম্বইতে নজির সুরেশ রায়নার, দেখে নিন সেই মুহূর্তের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল