TRENDING:

IPL 2021: রবিবারে শাপমোচন, ২০১২-র পর চিপকে প্রথম জয় নাইটবাহিনীর

Last Updated:

KKR vs SRH ম্যাচে শানদার জয় কেকেআরের, ১০ রানে জিতল নাইটরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: চেন্নাইয়ের মাটিতে কলকাতা ও হায়দরবাদ (KKR vs SRH) দুটি দলের রেকর্ডই বেশ খারাপ৷ কলকাতা চেন্নাইতে ৯ টি ম্যাচের ৭ টিতে হেরেছে৷ এখানে একমাত্র ২০১২ সালে কলকাতা ২ টি ম্যাচ জিতেছিল৷ এরমধ্যে ফাইনালও রয়েছে৷ সেবারই কলকাতা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল৷ এদিকে হায়দরাবাদ এই মাঠে মোট তিনটি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে তিনবারই হেরেছিল, কিন্তু  ম্যাচ শুরুর আগের এই পরিসংখ্যান ম্যাচ শেষে কলকাতার পক্ষে বদলালো৷ ৯ বছর বাদে চিপকের মাঠে ম্যাচ জিতল কেকেআর৷ ফলে চেন্নাইয়ের মাঠে তাদের জয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৷
advertisement

অন্যদিকে ধারাবাহিক পারফরম্যান্সধারী সানরাইজার্স হায়দরাবাদের জন্য মৃত্যু কবর হয়েই রইল চিপকের বাইশ গজ ৷ তারা এই নিয়ে এই মাঠে ৪ টি ম্যাচ হারল , শুধু তাই নয় আজ অবধি হায়দরাবাদ চেন্নাইয়ের মাঠে একটিও ম্যাচ জিততে ব্যর্থ৷

ইয়ন মর্গ্যানের (Eon Morgan) কেকেআর এবং সানরাইজার্স হায়দবাদ নামবে ডেভিড ওয়ার্নারের (David Morgan) নেতৃত্বে৷ এই দুই দল আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ এই মুখোমুখির পরিসংখ্যানে কেকেআরের পাল্লা ভারি৷ কলকাতা জিতেছে ১২ বার এবং হায়দরাবাদ জিতেছে মোট ৭ বার৷ গত মরশুমের আইপিএলে দু‘বারের দু‘বারই জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

এই পরিসংখ্যানকেও রবিবারের ম্যাচের পর আরও খানিকটা ভালো করে নিল নাইট বাহিনী৷ তারা ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছিল তার মধ্যে কেকেআর জিতল ১৩ বার৷  আইপিএল ২০২১  (IPL 2021)-র শুরুটা মন্দ হল শাহরুখ খানের দলের৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: রবিবারে শাপমোচন, ২০১২-র পর চিপকে প্রথম জয় নাইটবাহিনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল