TRENDING:

IPL 2021: এক বায়োবাবল থেকে অন্য বায়ো বাবল, বাড়ির বারান্দায় বসে যা লিখলেন কোহলি

Last Updated:

বিরাট কোহলি এরপর খেলবেন আইপিএলে৷ আরসিবি -র জার্সিত অধিনায়কের ভূমিকায় খেলবেন কোহলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)  -র অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর মুম্বই নিজের বাড়ি ফিরে গেছেন৷ কয়েকদিনের মধ্যেই তিনি চেন্নাইতে আইপিএল খেলার জন্য পাড়ি জমাবেন৷ আইপিএলের ওপেনিং ম্যাচে ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে আরসিবি৷
advertisement

এরইমধ্যে বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন যেখানে নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় চেয়ার নিয়ে বসে রয়েছেন৷ তাঁর বাড়ির সামনে সমুদ্র দেখা যাচ্ছে৷ এই ছবিতে তিনি লিখেছেন, নাথিং লাইক হোম৷ কোহলি এই বছরের জানুয়ারি থেকে বায়ো বাবলের মধ্যে ছিলেন৷ গত দু‘ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টি টেস্ট , পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচে খেলেছেন৷ এরপর তাঁর পরের কাজ আরসিবি-র জার্সিতে অধিনায়কত্ব করা আইপিএলের জন্য৷

advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর কোহলি দলের বায়ো বাবল ছেড়েছেন৷ এখন চেন্নাই পৌঁছে বিসিসিআইয়ের নিয়ম অনুসারে হোটেলের ঘরে সাতদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

Photo- (Virat Kohli/Instagram)

এদিকে ইতিমধ্যেই যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ আরসিবি-র সঙ্গে যোগ দিয়েছেন৷ সোমবার সন্ধ্যাতেই তাঁরা চেন্নাই পৌঁছে গেছেন৷ তাঁরা ভারতীয় ক্রিকেট দলের বায়ো বাবল থেকে সরাসরি পৌঁছে গেছেন৷ তাই তাঁদের আলাদা করে কোয়ারেন্টাইন থাকতে হবে না৷ তাঁরা সরাসরি ট্রেনিং শুরু করে দিতে পারবেন৷  আরসিবি দলের বেশির ভাগ সদস্যই গত সপ্তাহ চেন্নাই পৌঁছে গেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

কোহলি এই বছর জানুয়ারির শেষ থেকে বায়ো বাবলে রয়েছেন৷ শুধু তিনিই নন ভারতীয় ক্রিকেট দলের যে ক্রিকেটাররা রয়েছেন তাঁরা সকলে যদি সরাসরি আইপিএলে যোগ দেন তাহলে ফের বায়োবাবলে থাকবেন৷ এই পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কোহলি৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: এক বায়োবাবল থেকে অন্য বায়ো বাবল, বাড়ির বারান্দায় বসে যা লিখলেন কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল