রবিবার দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরুতেই হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দেন, ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে ৷ তাই ম্যাচে খেলতে পারছে না ও ৷
ওয়ার্নার একথা জানিয়ে দেওয়ার পরেই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ৷ ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে ৷ তাই এখনও হাতে বেশ কিছুটা সময় রয়েছে ৷ দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে ফিট হওয়ার সময় হাতে রয়েছে ঋদ্ধির ৷ তাই এখনই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সব সম্ভাবনা বন্ধ হয়ে যায়নি ৷ তবে চোটের পরিমাণ কতটা বেশি ৷ তা বিচার করার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ হ্যামস্ট্রিং টিয়ার যদি গ্রেড ২ টিয়ার হয়ে থাকে, তাহলে তা সারতে প্রায় দু’মাস সময় লেগে যেতে পারে ৷ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না ঋদ্ধিমানের ৷
advertisement
