TRENDING:

Viral Video: রাখে হরি মারে কে! এ ভাবেও মৃত্যু এড়ানো সম্ভব? দেখুন দুর্ঘটনার অবিশ্বাস্য ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লা প্লাতা: এমন অনেক দুর্ঘটনার ছবি সামনে আসে, যা দেখলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই তার পরিণতি হয় মর্মান্তিক৷ কিন্তু কথায় বলে রাখে হরি, মারে কে! ফলে অনেক মৃত্যু মুখ থেকেও অবিশ্বাস্য ভাবে বেঁচে ফেরেন অনেকে৷ ঠিক যেমনটা ঘটেছে আর্জেন্টিনার বাসিন্দা এক মহিলার সঙ্গে৷
সেই দুর্ঘটনার মুহূর্ত৷
সেই দুর্ঘটনার মুহূর্ত৷
advertisement

সম্প্রতি আর্জেন্টিনার একটি ভয়াবহ পথ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে৷ ভিডিওটি আর্জেন্টিনার লা প্লাতা শহরের৷ সিসিটিভি-তে ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, একটি রাস্তার সিগন্যালে ডান দিকে ঘুরতে গিয়ে দ্রুত গতিতে পরস্পরকে পাশাপাশি ধাক্কা মারে৷ সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দুটি গাড়ির চালক৷ গাড়ি দুটি যখনে নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সেই গাড়ি দুটির সামনে চলে আসেন পথচারী এক মহিলা৷

advertisement

যখন মনে হচ্ছে গাড়ি দুটি গিয়ে মহিলার ঘাড়ের উপরে গিয়ে পড়বে, ঠিক সেই মুহূর্তে গাড়ি দুটি দু দিকে ছিটকে চলে যায়৷ একটি গাড়ি ডান দিকের রাস্তায় ঢুকে পড়ে৷

দ্বিতীয় গাড়িটি সিগন্যালে দাঁড়ানো একটি বাসে গিয়ে ধাক্কা মারে৷ ফলে বরাতজোরে প্রাণে বেঁচে যান ওই মহিলা৷ তাঁর শরীরে আঁচড়টুকুও লাগেনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি দুটি তাঁর দিকে এগিয়ে আসছে দেখে আতঙ্কে নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ওই মহিলা৷ যদিও দুর্ঘটনার পরই অন্যান্য পথচারী এবং পুলিশ ছুটে এসে গাড়ির চালক ও আরোহীদের উদ্ধার করেন৷ তবে ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: রাখে হরি মারে কে! এ ভাবেও মৃত্যু এড়ানো সম্ভব? দেখুন দুর্ঘটনার অবিশ্বাস্য ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল