TRENDING:

Bangladesh: জামাত প্রধান শফিকুরকে নিজের জায়গা বুঝিয়ে দিল বাংলাদেশিরা, জীবনে প্রথমবার ভাষা দিবসে শহিদ স্মরণ! প্রবল বিক্ষোভ

Last Updated:

এই প্রথম ভাষা দিবসে উপস্থিত হলেন কোনও জামাত নেতা। শ্রদ্ধা জানাতে এসে পড়লেন বিক্ষোভের মুখেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা:  ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস আর সেই উপলক্ষে বাংলাদেশের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সেই দেশের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং সে দেশের বিরোধী দলনেতা তথা জামাত নেতা শফিকুর রহমান। আর তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথম জামাতের কোনও আমির তথা শীর্ষনেতা ভাষা দিবসে শহিদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন। কিন্তু, সেখানে যাওয়ার পরেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন শফিকুর। কিন্তু, কেন তিনি সেখানে গেলেন, সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন শফিকুর। তিনি জানিয়েছেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব’ হিসাবে তিনি সেখানে গিয়েছেন।
শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভের মুখে পড়লেন জামাত নেতা
শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভের মুখে পড়লেন জামাত নেতা
advertisement

ঢাকার শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান সেই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ। গত বছর, মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সেই রীতি পালন করা হলেও আগের উৎসাহ ছিল না। ছিল শুধু আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতির সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করতে যাওয়া নিয়েও তৈরি হয়েছিল টানাপড়েন। শেষ পর্যন্ত তিনি গিয়েছিলেন। গিয়েছিলেন ইউনূসও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,৬২,০০০ টাকার সেতুর হাল বেহাল! চাকদহে ব্রিজ হেলে পড়ে ভয়ানক অবস্থা
আরও দেখুন

প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে যাওয়ার পরে এই প্রথম বার শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান শফিকুর। তাঁর সঙ্গে ছিলেন জামাতের বেশ কয়েক জন শীর্ষ নেতা এবং জোটশরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করিয়ে দেন, এই রীতিকে জামাত নেতারা ‘ইসলাম-বিরোধী’ বলতেন। তা হলে কেন সেখানে শ্রদ্ধা জানাতে গেলেন জামাতের আমির শফিকুর। শহিদ মিনারে ফুল দেওয়ার পরে তাঁকে এই প্রশ্ন করেন সাংবাদিকেরা। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, শফিকুর বলেন, ‘‘এ বার রাষ্ট্রীয় আচার হিসেবে…এটা আমার দায়িত্ব। বিরোধী দলের নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে। তাই আমি এসেছি।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: জামাত প্রধান শফিকুরকে নিজের জায়গা বুঝিয়ে দিল বাংলাদেশিরা, জীবনে প্রথমবার ভাষা দিবসে শহিদ স্মরণ! প্রবল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল