TRENDING:

Iran America War: ভয়াবহ প্রত্যাঘাত ইরানের! ইজরায়েলের দূতাবাসে ভয়ঙ্কর হামলা, পুড়ে ছাই হচ্ছে ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস

Last Updated:

Iran America War: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার বাহারিনে ইজরায়েলের দূতাবাসে হামলা চালাল ইরান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত করছে ইরান। এবার বাহারিনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। ওই বাণিজ্যিক ভবনে ইজরায়েলি দূতাবাস অবস্থিত।
ভয়াবহ হামলার ইরানের
ভয়াবহ হামলার ইরানের
advertisement

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইজরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা এখন কার হাতে জানেন? আমেরিকা নয় কিন্তু! এক বোমাতেই শেষ গোটা একটা দেশ! বলুন তো, কোন দেশের কাছে আছে এই বোমা?

advertisement

এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, দেশটির মধ্যাঞ্চলীয় আল-খারজ প্রদেশের পূর্ব দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে। পরে সেটিকে ধ্বংস করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি মন্ত্রক।

সেরা ভিডিও

আরও দেখুন
কম সময়ে দক্ষতা! ট্যালি-জিএসটি কোর্সে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ, জানুন বড় সুযোগ
আরও দেখুন

অপরদিকে, সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে আমেরিকার অর্থ বিভাগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে অবরুদ্ধ করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ রুখে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসেন্ট আরও উল্লেখ করেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনও আর্থিক সুবিধা পাবে না। ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হল ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran America War: ভয়াবহ প্রত্যাঘাত ইরানের! ইজরায়েলের দূতাবাসে ভয়ঙ্কর হামলা, পুড়ে ছাই হচ্ছে ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল