বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে ওই কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মহম্মদ তিতুমীর বলেন, “হাতবোমা বিস্ফোরণের কারণে একটু আতঙ্ক ছড়িয়েছিল। এতে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন আবার কেন্দ্রটিতে ভোটগ্রহ শুরু হয়েছে। মানুষ ভোট দিচ্ছেন।” সদর থানার ওসি মমিন আলি বলেন, কেন্দ্রটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
advertisement
ইতিমধ্যেই ভোট দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনূস৷ ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ও তাঁর স্ত্রী৷ ঢাকার মিরপুর-২ নম্বর এলাকায় মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামাত-এ-ইসলামির প্রেসিডেন্ট আমির শফিকুর রহমান। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে, ১৫% ৷
