ডা. মনীষা চক্রবর্তী লেখেন, ‘একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
আরও পড়ুন: জামাতকে জায়গাই দিল না বাংলাদেশের জনতা! জামাত প্রধানের ফল কী হল জানেন? চমকে যাবেন শুনে
advertisement
পোস্টে মনীষা আরও লেখেন, ‘এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ কেন্দ্রে আমাদের প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৭৬।’ সমর্থকদের উদ্দেশে মনীষা চক্রবর্তী বলেন, ‘সবার এই আন্তরিক সমর্থন ও ভালোবাসা আমাদের শক্তি যোগাতে থাকুক। জনগণের ক্ষমতায়নের লড়াই চলবে!’
এদিকে, শেখ হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশে বিএনপি-র জয়জয়কার। অনেক চেষ্টা করেও বাংলাদেশের জনতার মন জিততে পারল না জামাত ই ইসলামী। বেসরকারি মতে, এখনও পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি জয়ী হয়েছে ১৬৬ আসনে। জামাত জয়ী ৫৭ আসনে। তবে এই পর্যুদস্ত পরিস্থিতিতেও জয়ী হয়েছেন জামাতের আমির মো. শফিকুর রহমান।
ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
