TRENDING:

বিচারকের অভাব, বাড়তে পারে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা

Last Updated:

বিচারকের অভাব, বাড়তে পারে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার উচ্চ আদালতের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র । মূলত বিচারপতির সংখ্যা হ্রাস পাওয়ার কারণেই এই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে ।
advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬৫ বছর থেকে বেড়ে হতে পারে ৬৭ । হাই কোর্টের বিচারপতিরা ৬২ বছর বয়সে অবসর গ্রহণ করেন যা পরিবর্তিত হয়ে ৬৪ বছর হওয়ার সম্ভাবনা আছে ।

এই পরিবর্তন করার জন্য প্রয়োজন একটি সাংবিধানিক সংশোধনের । ১৮ জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ও সেখানেই এই সংক্রান্ত বিলটি নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্র । উচ্চ বিচার বিভাগে সম্প্রতি বিচারপতির সংখ্যা কমে যাওয়ার কারণে কেন্দ্রের কাছে এই আপিল জানিয়েছে সংসদের আইন ও কর্মী বিষয়ক স্থায়ী কমিটি । আদালতে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে অবিলম্বে প্রচুর সংখ্যক বিচারপতির প্রয়োজন । ১৯৯৩ এর একটি বিচারে শীর্ষ আদালত রায় দিয়েছিল কোনও কারণে বিচারপতির অভাব ঘটলে তা যে কোনও উপায়ে পূরণ করতে হবে ।

advertisement

এই কমিটি আরও জানিয়েছে আইন মন্ত্রকের তথ্য অনু্যায়ী বেশ কয়েকটি হাইকোর্টে বিচারকদের শূন্যপদ বেশি । এলাহাবাদ, কর্ণাটক, কলকাতা, পাঞ্জাব ও হরিয়ানা, তেলেঙ্গানা ও অন্ধ্র-প্রদেশ ও বম্বে হাই কোর্টে এই সংখ্যা যথাক্রমে ৫৬, ৩৮, ৩৯, ৩৫, ৩০ ও ২৪ ।

আরও পড়ুন: আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, ফের অনাস্থাপ্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি

advertisement

এর আগেও ২০১০ সালে হাইকোর্ট বিচারপতিদের অবসরের সময়সীমা ৬২ থেকে ৬৫ বছর করার প্রস্তাব এনেছিল ইউপিএ সরকার । কিন্তু তা কার্যকর হয়নি ।

সেরা ভিডিও

আরও দেখুন
কুসংস্কার তাড়াতে অস্ত্র এবার ‘পুতুল’! অভিনব কায়দায় সচেতনতার পাঠ, পূর্ব মেদিনীপুরের শিক্ষকের অদম্য লড়াই রাজ্যজুড়ে
আরও দেখুন

আইন মন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪টি হাইকোর্টে বিচারপতির মোট শূন্যপদ ৪০৬টি । এর ফলে প্রায় ৩ কোটি মামলার বিচারকাজও আটকে আছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
বিচারকের অভাব, বাড়তে পারে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা