নদিয়ার চাকদহ থানার যশরার বাসিন্দা মানস পাল। মঙ্গলবার পাত্রী দেখতে পৌঁছলেন শান্তিপুরে। বছর বত্রিশের এই যুবক যে বিবাহিত তা মোটেই জানতেন না পাত্রীপক্ষ। যে পাড়ায় পাত্রী দেখছেন, তার পাশের পাড়াতেই আবার মানসের শ্বশুরবাড়ি। খবর পেয়ে হবু পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছে জামাইকে ধরে আনেন শ্বশুরবাড়ির লোকজন।
রাতভর আটকে রাখার পরেও মানস ভাঙলেন কিন্তু মচকালেন না। উল্টে গলায় ফাঁস লাগানোর হুমকিও দিলেন। বুধবার সকালে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করেন শ্বশুরবাড়ির লোকজন।
advertisement
জিজ্ঞাসাবাদের পর মিলল আরও চমক। একটি বিয়ের পর দ্বিতীয় পাত্রী দেখতে মোটেই যায়নি মানস। এর আগে মোট তিনটি বিয়ে করেছে সে। দ্বিতীয় ও তৃতীয়বারে ধরা না পড়লেও নতুন বছরে ফাঁড়া কাটল না তার।
Location :
First Published :
Jan 02, 2019 7:23 PM IST
