TRENDING:

উপত্যকায় ফের আক্রান্ত পুলিশ, পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: উপত্যকায় ফের আক্রান্ত পুলিশকর্মী । বৃহস্পতিবার প্রায় ৬জন পুলিশকর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করেছে জঙ্গিরা ।
advertisement

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তিপোরায় এই পুলিশকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা ও তারপরে অপহরণ করা হয়েছে পরিবারের সদস্যদের।

মধ্য কাশ্মীরের গন্দেরওয়াল জেলা থেকেও অপহরণ করা হয়েছিল আরও এক পুলিশকর্মীর আত্মীয়কে । তাঁর উপর নৃশংস অত্যাচারও চালিয়েছিল জঙ্গিরা, যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল ।

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

বুধবার দিন কাশ্মীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছিল পুলিশ, ভেঙে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি । সন্ত্রাসবাদীদের বেশ কয়েকজন আত্মীয়কেও গ্রেফতার করেছিল পুলিশ । সেই ঘটনার প্রতিহিংসা চরিতার্থ করতেই এই কাজ করেছে জঙ্গিরা, জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
উপত্যকায় ফের আক্রান্ত পুলিশ, পরিবারের সদস্যদের অপহরণ করল জঙ্গিরা