TRENDING:

Tollywood Actor Death: ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া

Last Updated:

Tollywood actor Tamal Roy Chowdhury Passes Away: টলিউডে নেমে এল গভীর শোকের ছায়া৷ চলে গেলেন টলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী। সোমবার ভোর ৩.৩০ টা নাগাদ ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রয়াত প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী। সোমবার ভোর ৩.৩০ টা নাগাদ ঘুমের মধ্যে প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। পুত্র, কন্যা এবং স্ত্রীকে রেখে চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেতা৷
 প্রয়াত টলিউড অভিনেতা তমাল রায় চৌধুরী
প্রয়াত টলিউড অভিনেতা তমাল রায় চৌধুরী
advertisement

বেশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাঝে একটা বড় সময় তাঁকে পর্দায় দেখা যায়নি। সিনেমা, ধারাবাহিক কিংবা নাটকের মঞ্চেও তাঁর অনুপস্থিতি প্রকট হয়ে উঠেছিল। মঞ্চ-পর্দার সফল অভিনেতা, নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।

আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না

advertisement

জানা গিয়েছে, হৃদ্‌রোগজনিত সমস্যা ছিল প্রবীণ অভিনেতার। পেসমেকার বসানো হয়েছিল। অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণেই অভিনয় থেকেও দূরে ছিলেন অভিনেতা৷

আরও পড়ুন-ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

আজ, সোমবার বিকেল চারটের সময় তমাল রায়চৌধুরীর দেহ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে। সেখানেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। এবং তারপরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actor Death: ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল