TRENDING:

Mithai: ত্বনী রায় ওরফে তোর্ষার প্ল্যান কীভাবে ভেস্তে দিলেন মিঠাই, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

মিঠাইকে কষ্ট দিতে এক পায়ে খাঁড়া তোর্ষা৷ তবে মিঠাইও কম যায় না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মিঠাই ধারাবাহিকে(Mithai Serial) তোর্ষা অন্যতম ভিলেন৷ তাঁর জন্য বিয়ে ভাঙতে বসেছে মিঠাই-সিদ্ধার্থের৷ মিঠাইকে কষ্ট দিতে এক পায়ে খাঁড়া তোর্ষা৷ তবে মিঠাইও কম যায় না৷ একেবারে হঠাৎ করেই ভেস্তে দিল তোর্ষার প্ল্যান৷ না এটি সিরিয়ালের কথা নয়৷ বাস্তবে তোর্ষা ওরফে ত্বনী রায়ের সঙ্গে মোক্ষম চালাকি করলেন মিঠাই ওরফে সৌমিতৃষা৷ সেই ভিডিও ভাইরালও হল৷ আর এতেই আনন্দ পেলেন মিঠাই ভক্তরা (Viral video)৷
advertisement

মিঠাইয়ের সঙ্গে সিদ্ধার্থে (Mithai-Sidhartha) এই দফায় ডিভোর্স আটকানো গিয়েছে৷ তবে টিস ও তার মা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিদ্ধার্থের থেকে মিঠাইকে আলাদা করতে৷ যা করা সম্ভব করে চলেছে তারা৷ অন্যদিকে সিদ্ধার্থের পরিবার কোনওভাবে চায় না এই বিবাহবিচ্ছেদ৷ তারা চেষ্টা করছে মিঠাই-সিদ্ধার্থকে এক সাথে রাখতে৷ একই সঙ্গে সিদ্ধার্থের মধ্যেও কিছু পরিবর্তন আসছে৷ মিঠাইকে কিছুটা পছন্দ করছে সেও৷ তবে বিয়েটা সে মানবে কি না বা মিঠাইকে বউ হিসেবে স্বীকৃতি দেবে কিনা, সেটা এখনই বলা মুশকিল৷ তার জন্যই নিয়মিত ধারাবাহিকে মন দিচ্ছে দর্শক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

সিরিয়ালে যতই মিঠাইয়ের সঙ্গে শত্রুতা থাক না কেন তোর্ষার, বাস্তবে ত্বনী ও সৌমিতৃষার দারুণ দোস্তি৷ তাই তো দু’জনে মিলে নিয়মিত ভিডিও পোস্ট করেন৷ এমনই এক ভিডিওতে দেখা গেল দু’জনকে৷ তবে ত্বনীর দারুণ স্টাইল ভেস্তে দিলেন সৌমিতৃষা৷ খুব কেতাদুরস্ত হয়ে হেঁটে আসছিলেন ত্বনী৷ আর তার মধ্যে শাড়ি পরে ঢুকে পড়লেন সৌমিতৃষা৷ নিজের মতো করে নাচলেন৷ এতেই মজা পেলেন ভক্তরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: ত্বনী রায় ওরফে তোর্ষার প্ল্যান কীভাবে ভেস্তে দিলেন মিঠাই, দেখুন ভাইরাল ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল