TRENDING:

Sayak Chakraborty: অভিনেতা থেকে ইউটিউবার! ১ মাসেই সায়কের সাবস্ক্রাইবার ৬৪ হাজার!

Last Updated:

এখন অভিনয়ের পাশাপাশি সায়ক একজন সফল ইউটিউবার-ও বটে । ফুড, ট্রাভেল, লাইফস্টাইল ব্লগিং করতে দেখা যাবে সায়ক (Sayak Chakraborty) আর রিয়াজের নতুন ইউটিউব চ্যানেল ‘লেটস স্টার্ট’-এ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘হ্যাঁ আমি শুধু অভিনয়টাই পারি, আর সেটা ছাড়া কিছু ভাবতেও চাই না’, এমনটাই বলছেন ছোট পর্দার অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)  ওরফে ‘সাঁঝের বাতি’র জনপ্রিয় ‘গ্যারি’ । অভিনয় দিয়ে যা যা করা সম্ভব, সবেতেই তাই স্বচ্ছন্দ্য যাতায়াত করতে ভালবাসেন সায়ক । আর তাই তো রাতারাতি অভিনেতা থেকে হয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার । এক মাসের মধ্যে যার সাবস্ক্রাইবার ৬৪ হাজার ছাড়িয়েছে ।
advertisement

তবে এই নতুন উদ্যোগে তিনি কিন্তু একা নন । বারংবার সিংহ ভাগ কৃতিত্বই দিলেন বন্ধু রিয়াজ লস্করকে । রিয়াজ থাকে দক্ষিণ ২৪ পরগণার মগরা হাটে । সেখান থেকে কলকাতায় আসা-যাওয়া করে নিয়মিত । অনেক সময় দেন এই চ্যানেলের পিছনে । সায়ক জানালেন, রিয়াজের সঙ্গে এই চ্যানেল শুরু করার পর অনেক বিরূপ মন্তব্যই শুনতে হয়েছে তাঁকে । কেউ বলেছেন, ওঁর ধর্ম আলাদা । কেউ বলেছেন, রিয়াজ টাকাপয়সা নিয়ে সমস্যা করতে পারে । অনেকে বলেছেন, ওঁকে চোখ বন্ধ করে বিশ্বাস না করতে । ‘‘আমি কিন্তু এ সব মানিনি । রিয়াজ আর আমি খুব ভাল বন্ধু । ও ভীষণ সরল আর সাদাসিধে । আমাদের চুক্তি হয়েছে যা আয় করব, দু’জনের অর্ধেক অর্ধেক । এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমারটাই দেওয়া আছে । ও এ সব নিয়ে মাথা ঘামায় না,’’ বললেন সায়ক ।

advertisement

গত সাত বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি । কিন্তু বেশিরভাগ সময়ই ইতিহাস বা পুরাণ নির্ভর ধারাবাহিকে দেখা গিয়েছে সায়ককে । ‘বয়েই গেল’ দিয়ে শুরু হয়েছিল ঠিকই । কিন্তু তারপর একের পর এক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘করুণাময়ী রাণীরাসমণি’, ‘আমি সিরাজের বেগম’, ‘কাদম্বিনী’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । এখন নিজের সেই এথনিক লুক ছেড়ে সায়ক বেশ একটা ফ্ল্যাম্বয়েন্ট টাচ এনেছেন চেহারায় । লুক বদলে অবশ্য সাফল্যও এসেছে ।

advertisement

‘সাঁঝের বাতি’র গ্যারি চরিত্রটায় এই লুকটা খুব দরকারী ছিল । এরপর একটা ওয়েব সিরিজে প্রথমবার নিজের মুখ দেখাবেন সায়ক । সেখানেও অনুঘটকের কাজ করেছে সায়কের নতুন এই লুক । অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ‘ফ্যান্টাজিম’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সায়ককে । গল্পটির নাম ‘জাল’ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের উপরেও আর্থিক চাপ বেড়েছে, ফলে সহযোগিতাও আগের তুলনায় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও দেখুন

তবে এখন অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন সফল ইউটিউবার-ও বটে । ফুড, ট্রাভেল, লাইফস্টাইল ব্লগিং করতে দেখা যাবে সায়ক আর রিয়াজের নতুন ইউটিউব চ্যানেল ‘লেটস স্টার্ট’-এ । ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলেছেন তাঁরা । ‘মিঠাই’ ধারাবাহিকের সকলের প্রিয় ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষাকেও নিজেদের ব্লগে নিয়ে এসেছিলেন তাঁরা । ‘দিদি নং ওয়ান’ নিয়েও রয়েছে তাঁদের ব্লগ । এমনকি ইউটিউব থেকে পাওয়া টাকা দিয়ে বাড়ির নতুন এসি কিনেছেন সায়ক, সেটাও দেখিয়েছেন দর্শকদের । সব মিলিয়ে তাঁদের ইউটিউব এখন তুমুল জনপ্রিয় দর্শকদের মধ্যে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayak Chakraborty: অভিনেতা থেকে ইউটিউবার! ১ মাসেই সায়কের সাবস্ক্রাইবার ৬৪ হাজার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল