TRENDING:

করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা

Last Updated:

এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দেশ যেন ধীরে ধীরে এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । আমাদের রাজ্যের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় । হাসপাতালে বেডের অভাবে বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসাটুকুও পাচ্ছেন না । অনেকেই অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হযে যাচ্ছেন ।
করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ।
advertisement

করোনার ছোবল থেকে বাদ যাননি তারকারাও। একের পর এক টলি-তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে । জিৎ, শুভশ্রী থেকে শুরু করে পায়েল, কৌশিক ও রেশমি সেন- তালিকাটা অনেকটাই দীর্ঘ । এ বার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল । ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ দিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন । সেই পোস্টের মাধ্যমেই তিনি জানিয়েছেন, নন্দিনীদেবী করোনায় আক্রান্ত এবং তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক । তাঁর একমাত্র কন্যা সোহিনী পাল যথাসাধ্য লড়াই করছেন মা’কে সুস্থ করার । পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে এসেছেন সাহায্যার্থে । প্রসঙ্গত তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন । ২০১৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

তবে সুদীপার এই পোস্টের পর নেটিজেনরা অধিকাংশই নন্দিনীদেবীর সুস্থতা কামনা করেছেন । তবে কেউ কেউ এই পোস্টের বিরোধিতাও করেছেন । অনেকেই লিখেছেন, ‘‘এই খবরটি প্রচার করার কারণ কী?’’ কেউ লিখেছেন, ‘‘উনি তৃণমূলের সাংসদ ছিলেন । তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর দল এটা করেছে ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল