TRENDING:

‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?

Last Updated:

‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোড়া’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ চরিত্রের নাম ‘রূপাঞ্জন’ ।
advertisement

এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এ বার অবশ্য একটু অন্য ধাঁচের ছবি পোস্ট করলেন তিনি । নিজেদের পুরনো বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । আর সেই ছবির ক্যাপশনটাও দারুণ মজার । তিনি লিখেছেন, ‘‘এ বার আর শুধু দু’জনে মিলে ঘোরা যাবে না । সত্যি কথা বলতে কী, শুধু দু’জনে মিলে আর ঘুরতে চাইও না ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল