TRENDING:

Ujaan Ganguly Corona Positive: করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান

Last Updated:

এ বার আক্রান্ত হলেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দেশের অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে । সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে ৩ লাখ পেরিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ । মাত্র ১ সপ্তাহে দৈনিক সংক্রমণের মাত্রা ২ লাখ থেকে ৩ লাখের গণ্ডি পেরিয়েছে । হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের অভাব, হাহাকার, অসাহয়তার বুক ফাটা ছবিগুলো বারবার ভেসে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় ।
করোনা আক্রান্ত উজান গঙ্গোপাধ্যায় ।
করোনা আক্রান্ত উজান গঙ্গোপাধ্যায় ।
advertisement

সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউ । প্রবীণদের পাশাপাশি এ বার আক্রান্ত হচ্ছে শিশুরাও । বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কেউই বাদ নেই । ক’দিন আগেই জানা গিয়েছিল টলিউডে করোনা তার কড়াল থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । আর এ বার আক্রান্ত হলেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায় ।

advertisement

তবে উজান বেশ কযেকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিল । ১৪ দিনের বন্দীদশা তাঁর শীঘ্রই শেষ হতে চলেছে । এপ্রিলের শুরুর দিকে অসুস্থতা বোধ করছিলেন তিনি । জ্বলেও ভুগছিলেন । করোনা পরীক্ষা করায় সেই ফলাফল পজিটিভ আসে । মা চূর্ণীও সে সময় করোনা পরীক্ষা করিয়েছিলেন । যদিও রিপোর্ট নেচিবাচক ছিল । কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন ছবি শ্যুটের কাজে শহরের বাইরে । উজান এতদিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন । এমনিতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা যাচ্ছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পাভেলের ছবি ‘রসগোল্লা’ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন উজান । প্রথম ছবিতেই তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা নজর কেড়েছিল দর্শকদের । এরপর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’তে দেখা যাূে উজানকে ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ujaan Ganguly Corona Positive: করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল