TRENDING:

Tollywood|| রাস্তার খোলা ম্যানহোলে আচমকাই তলিয়ে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহণ, তোলপাড়

Last Updated:

Rohan Bhattacharjee fall into a manhole: গাড়ি থেকে নেমে ছাতা মাথায় হাঁটছিলেন। একটু এগোতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! রাস্তার ফুটো দিয়ে তলিয়ে গেলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ লাল গাড়ি থেকে নেমে চলছিলেন নিজের ছন্দে। বৃষ্টির দিনে মাথায় সবুজ ছাতা। একটু এগোতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! রাস্তার ফুটো দিয়ে তলিয়ে গেলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভাবছেন কোথায় ঘটল এমন সাংঘাতিক ঘটনা? এত বড় ঘটনা ঘটার পরেও কেন এল না খবরের শিরোনামে?
advertisement

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রোহণ ভট্টাচার্য। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল গাড়ি থেকে নেমে সবুজ ছাতা মাথায় দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। যদিও সেখানে কারও মুখ স্পষ্ট নয়। কিছুদূর এগোতেই রাস্তার একটি জায়গা থেকে মাটিতে তলিয়ে যাচ্ছেন সেই ব্যক্তি।

আরও পড়ুনঃ শরীর চুঁইয়ে ঝরছে উষ্ণতা, বিদেশের মরুভূমিতে কে এই টলি নায়িকা? তোলপাড় নেটদুনিয়া

advertisement

এরপরেই স্ক্রিনে আসছেন অভিনেতা রোহণ। সেখানে শুধুই তাঁর মুখ দেখা যাচ্ছে। মুখের চারপাশ দিয়ে ঘুরছে অসংখ্য রঙ-বেরঙের  মাছ। আর তিনি বলছেন, 'রাস্তায় ফুটো ছিল। তাইও শীতো কালে ভাসান হয়ে গেল'। ভিডিও শেয়ার করে ক্যাপশনে রোহণ লিখেছেন 'শীতো কালে ভাসান হয়ে গেল'। অর্থাৎ একেবারেই মজার ছলে এই ভিডিও বানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

যদিও রোহণের হ্যান্ডলে এই ভিডি দেখে প্রথম অবস্থায় আঁতকে উঠেছিলেন অনেকেই। পরে ভিডিও পুরো দেখার পরে ভুল ভাঙে। হাসতে হাসতে উপভোগও করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood|| রাস্তার খোলা ম্যানহোলে আচমকাই তলিয়ে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহণ, তোলপাড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল