TRENDING:

রাজের পর ফেডারেশন, অর্থকষ্টে পড়া প্রৌঢ় অভিনেতাকে অবশেষে সাহায্য

Last Updated:

আর্থিক অনটনে পড়া অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছল সাহায্য ৷ মঙ্গলবার তাঁর কাছে সাহায্য পাঠায় ফেডারেশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আর্থিক অনটনে পড়া অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছল সাহায্য ৷ মঙ্গলবার তাঁর কাছে সাহায্য পাঠায় ফেডারেশন ৷ সঙ্কটসময়ে এই সাহায্যের জন্য ফেডারেশনকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন প্রৌঢ় অভিনেতা ৷
advertisement

সোমবার সুব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন ট্যুইট করেছিলেন বিধায়ক  রাজ চক্রবর্তী ৷ ওই প্রতিবেদনে প্রকাশ, ষাটোর্ধ্ব সুব্রত সস্ত্রীক এখন থাকেন হাওড়ার বালিতে ৷ তাঁদের মেয়ে বিবাহিত ৷ গত বছর লকডাউনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যে ক’দিন কাজ করেছেন, তার সংখ্যা গুনতে গেলে পেরবে না একটি আঙুলের করও ৷ অতিমারির দ্বিতীয় এই বছরে এখনও কাজের সুযোগ পাননি ৷ ফলে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন এই প্রৌঢ় অভিনেতা ৷

advertisement

সুব্রতর সঙ্গে রাজ চক্রবর্তী যোগাযোগ করতে চেয়েছিলেন ৷ যাতে তাঁকে সাহায্য করা যায় ৷ সামাজিক মাধ্যমেই তিনি উপায় বার করেন সুব্রতকে সাহায্য করার জন্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তারকা বিধায়ক রাজের উদ্যোগের পরের দিনই ফেডারেশন সুব্রতর পাশে এসে দাঁড়ালেন ৷ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও সম্পাদক অপর্ণা ঘটককে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজের পর ফেডারেশন, অর্থকষ্টে পড়া প্রৌঢ় অভিনেতাকে অবশেষে সাহায্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল