TRENDING:

Ritwick-Aparajita:'বিয়ের জন্মদিন'! এক যুগ আগে ফিরে গেলেন ঋত্বিক-অপরাজিতা,অদেখা ছবি নিমেষে ভাইরাল

Last Updated:

Ritwick-Aparajita:মাথা ভর্তি সিঁদুর, চোখে মোটা কাজল, নাকে নথ, সোনার গয়না পরে নববধূর রূপে নজর কেড়েছেন অপরাজিতা৷ পাশে সাদা পাঞ্জাবি পরে হাসি মুখে পোজ দিয়েছেন ঋত্বিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জীবনের ১২ টা বসন্ত পার হয়ে গেল চোখের নিমেষে৷ টলিউডের পাওয়ার কাপল ঋত্বিক চক্রবর্তী ও অপরাজিতা ঘোষের আজ বিবাহবার্ষিকী৷ তাদের প্রেম থেকে বিয়ে পুরোটা নিয়ে বেশ চর্চা চলে টলিপাড়ায়৷ বিবাহবার্ষিকীর দিন পুরোনো দিনে ফিরে গেলেন ঋত্বিক৷ সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি পোস্ট করেছেন ঋত্বিক, যেখানে অপরাজিতা ও ঋত্বিককে একসঙ্গে দেখা গেছে৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বিয়ের পরপরই তোলা৷ মাথা ভর্তি সিঁদুর, চোখে মোটা কাজল, নাকে নথ, সোনার গয়না পরে নববধূর রূপে নজর কেড়েছেন অপরাজিতা৷ পাশে সাদা পাঞ্জাবি পরে হাসি মুখে পোজ দিয়েছেন ঋত্বিক৷ ছবির ক্যাপশনে লেখা- 'বিয়ের জন্মদিন'৷
'বিয়ের জন্মদিন!' বিয়ের অদেখা ছবিতে কেমন লাগছে ঋত্বিক-অপরাজিতাকে, নিমেষে ভাইরাল ছবি
'বিয়ের জন্মদিন!' বিয়ের অদেখা ছবিতে কেমন লাগছে ঋত্বিক-অপরাজিতাকে, নিমেষে ভাইরাল ছবি
advertisement

বিয়ের জন্মদিন কেমন কাটছে তারকা দম্পত্তির তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ স্ত্রী অপরাজিতার সঙ্গে কী প্ল্যান রয়েছে, বিশেষ দিন কীভাবে কাটাবেন তাঁরা,সবটা নিয়ে আগ্রহী ভক্তরা৷ সূত্র বলছে,বিবাহবার্ষিকীতে বিশেষ কোনও প্ল্যান নেই৷ জন্মদিন যেমন শুটিং ফ্লোরে কেটেছে তেমনই বিবাহবার্ষিকীর দিনটাও শুটিংয়ের মধ্য দিয়েই কাটবে৷ ঋত্বিক শুধু একা নন, অপরাজিতাও শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে৷ এই মুহূর্তে অপরাজিতাকে 'এক্কা দোক্কা ' সিরিয়ালে দেখা যাচ্ছে৷ দুজনেই যেহেতু শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তাই আজ কোনও প্ল্যান রাখেননি তারকা দম্পতি বরং ছুটির দিনেই চুটিয়ে সেলিব্রেশন করতে চান তারা৷

advertisement

আরও পড়ুন-আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন অজয় কন্যা নাইসা, তারপর যা হল...

আরও পড়ুন-ঠিক যেন আগুনে কন্যা! লো-নেক পোশাকে 'ব্ল্যাক বিউটি' শুভশ্রী, ৩ নম্বর ছবিটি না দেখলেই মিস

সেরা ভিডিও

আরও দেখুন
ইচ্ছেই সব, অনটনকে চ্যালেঞ্জ করে টোটোচালক বাবার ছেলে সোমনাথ গান গাইছেন! বড় স্বপ্নপূরণ হবে তো?
আরও দেখুন

দুজনেরই অভিনয় দক্ষতা নিয়ে নতুন কিছু বলার নেই৷ ধারাবাহিকের গন্ডি পেরিয়ে সিনেমারও জনপ্রিয় মুখ অপরাজিতা- ঋত্বিক৷ খুব শীঘ্রই 'গোরা' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে ঋত্বিককে৷ অপরাজিতাকে 'হোমস্টে মাডার্স' সিরিজে দেখা যাবে৷ এছাড়াও পৃথা চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি 'পাহাড়গঞ্জ হল্ট' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা৷ অরিন্দম শীলের 'সাবাশ ফেলুদা'তেও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী৷ বলতে গেলে হাতে একগুচ্ছ কাজ রয়েছে অভিনেতার৷ উল্লেখ্য, ২০১১ সালে ২৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অপরাজিতা ও ঋত্বিক৷ চলতি বছরে এক যুগ পার করলেন তারা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা তথা সহকর্মীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritwick-Aparajita:'বিয়ের জন্মদিন'! এক যুগ আগে ফিরে গেলেন ঋত্বিক-অপরাজিতা,অদেখা ছবি নিমেষে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল