TRENDING:

বনশালির জন্য বাড়ি ছাড়লেন রণবীর !

Last Updated:

শেষমেশ বাড়িই ছেড়ে দিলেন রণবীর সিং ! তাও আবার সঞ্জয় লীলা বনশালির জন্য ! না না কোন ঝগড়া ঝাটি বা ঝামেলার খবর নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেষমেশ বাড়িই ছেড়ে দিলেন রণবীর সিং ! তাও আবার সঞ্জয় লীলা বনশালির জন্য ! না না কোন ঝগড়া ঝাটি বা ঝামেলার খবর নয় ৷ বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’র জন্যই এমনটি করলেন রণবীর সিং ৷
advertisement

কাব্যটা হল, গুরুগাঁওয়ের এক ফাঁকা জায়গায় ‘পদ্মাবতী’র জন্য বিশাল সেট তৈরি করেছেন বনশালি৷ খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং ৷ জানা গিয়েছে, টানা ২০০ দিন এই সেটেই চলবে ছবির শ্যুটিং ৷ আর সেই কারণেই নাকি রণবীর সিং নিজের বাড়ি ছেড়ে, ‘পদ্মাবতী’ ছবির এই সেটের সামনে এক অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে চলেছেন ৷

advertisement

সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’ ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে থেকেই নানা গুঞ্জনে ৷ কখনও শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে ৷ এমনকী, শোনা গিয়েছিল এই ছবির চিত্রনাট্য নিয়ে নাকি রণবীরের সঙ্গে ঝামেলা বেঁধে ছিল বনশালির ৷ তবে আপাতত সে সব গুঞ্জনে ইতি ৷

advertisement

‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ ছবির পর বনশালি ‘পদ্মবতী’ ছবিতে ফের আনতে চলেছেন দীপিকা-রণবীর জুটিকে ৷ ছবিতে দীপিকা, রণবীর ছাড়াও রয়েছেন শাহিদ কাপুর ৷

সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবি শুধু বক্স অফিসে ঝড় তুলেই থেমে থাকেনি ৷ নানা দেশি বিদেশি ফিল্মি পুরস্কারে বাজিমাত করেছিল এই ছবি ৷ সঙ্গে দীপিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই ! তারপর থেকেই দীপিকা যেন একটু সচেতন হয়ে উঠল পারিশ্রমিক নিয়ে ৷

advertisement

‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘ক্যুইন’ ছবি হিট হওয়ার পর কঙ্গনা রানাওয়াতও পারিশ্রমিক বাড়িয়ে করেছিলেন ১১ কোটি ৷ তবে দীপিকা, কঙ্গনার থেকে এক কাঠি উপরে ৷ সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’র জন্য দীপিকা সঞ্জয়ের থেকে চেয়ে বসলেন ১২ কোটি টাকা !

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

বনশালির ‘পদ্মাবতী’ ছবি তৈরি হওয়ার আগেই নানা কারণে খবরে ৷ শোনা গিয়েছে, দীপিকার পারিশ্রমিক নিয়ে নাকি ক্ষোভ প্রকাশ করেছেন বনশালি ৷ গুঞ্জনে রয়েছে, বনশালি নাকি নতুন করেও ভাবতে পারেন ছবির কাস্ট !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বনশালির জন্য বাড়ি ছাড়লেন রণবীর !