TRENDING:

Ranbir-Alia Wedding: ক্যামেরার তোয়াক্কা করলেন না রণবীর! বাইরে এসেই কোলে তুলে নিলেন আলিয়াকে, দেখুন ছবি...

Last Updated:

Ranbir-Alia Wedding: ক্যামেরার তোয়াক্কা না করে বাইরে এসেই কোলে তুলে নিলেন আলিয়াকে৷ দুজনের মুখেই শান্তির হাসি, প্রশান্তির হাসি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  আজ তিনি য়েন রণবীর কাপুরই নন৷ আজ তিনি শুধুই এক প্রেমিক৷ যিনি আলিয়ার প্রেমে মাতোয়ারা৷ ক্যামেরার তোয়াক্কা না করে বাইরে এসেই কোলে তুলে নিলেন আলিয়াকে৷ দুজনের মুখেই শান্তির হাসি, প্রশান্তির হাসি৷
ছবি- নিউজ১৮
ছবি- নিউজ১৮
advertisement

অপেক্ষার অবসান৷ সাত পাকে বাঁধা পড়ে প্রথমবার প্রকাশ্য়ে এলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ শুভকামনা জানিয়েছে গোটা বলিউড৷ আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে আজ সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর সময় শুরু হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান।

advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আগেই সামনে আসে তাঁদের বিয়ের ছবি৷ তারপর বাইরে আসেন তাঁরা৷ চারদিকে তখন উল্লাস, চিৎকার৷ তারই মাঝে সোজা কোলে তুলে নিলেন রকস্টার৷ বদরিনাথের নয়, আলিয়া শুধুই রণবীরের দুলহনিয়া৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir-Alia Wedding: ক্যামেরার তোয়াক্কা করলেন না রণবীর! বাইরে এসেই কোলে তুলে নিলেন আলিয়াকে, দেখুন ছবি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল