TRENDING:

খালি গলায় 'দিল বেচারা' ছবির গান গেয়ে সুশান্তকে মনে করলেন রাহুল বৈদ্য ! ভাইরাল ভিডিও

Last Updated:

সুশান্ত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। এই ছবি মুক্তি পায় সুশান্তের মৃত্যুর পর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুশান্ত সিং রাজপুত। বলিউডের এই অভিনেতার নাম শুনলেই একরাশ মন খারাপ দলা পাকিয়ে ওঠে মনের ভিতর। নানা রকম না পাওয়া, হতাশা থেকে ২০২০-র ১৪ জুন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত। কেন, কি কারণে এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তার কারণ আজও অজানা। সিবিআই তদন্ত কবে শেষ হবে, তার কিছুই জানা নেই। সিবিআই থেকে এনসিবি, রিয়া চক্রবর্তীর জেল কত কিছুই না হল, কিন্তু মৃত্যু রহস্যের কিনারা হয়নি। তবে সুশান্তের ভক্তরা তাঁকে ভোলেননি। শুধু সুশান্তের ভক্তরা নয়। বলিউড সেলেবরাও কেউ ভুলতে পারেননি সুশান্তকে। অঙ্কিতা লোখান্ডে, নেহা কক্কর থেকে শুরু করে মাধুরী দিক্ষিত কে এই দিনে তাঁকে স্মরণ করেননি। সকলেই সুশান্তের জন্য নানা কিছু শেয়ার করেছেন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement

১৪ তারিখ কিছু না লিখলেও। ১৫ তারিখ সুশান্তের স্মরণে গাই গাইলেন রাহুল বৈদ্য। গায়ক হিসেবে রাহুলের জনপ্রিয়তা যথেষ্ট। তবে শুধু গায়ক হিসেবে নয় রাহুল শেষ সিজনে বিগবসের ঘরেও গিয়েছিলেন। আর সেখানে গিয়ে জমিয়ে দিয়েছিলেন তিনি। দিশা পারমারের সঙ্গে ভালোবাসার সম্পর্কে রয়েছেন তিনি। ছোটবেলা থেকেই রাহুলের গাওয়া গান বিভিন্ন জায়গায় জিঙ্গল হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রিয়েলিটি শোতেও জনপ্রিয় হন রাহুল। বলিউডেও নিজের দক্ষতায় কাজ করতে থাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

সুশান্তের মৃত্যুর এক বছরে রাহুল গাইলেন 'তুম না হুয়ে মেরে তো কেয়া' গানটি। সুশান্ত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। এই ছবি মুক্তি পায় সুশান্তের মৃত্যুর পর। তুমুল সুপারহিট হয় ছবিটি। সুশান্ত তাঁর ছবির এই সফলতা নিজের চোখে দেখে যেতে পারেননি। তবে মানুষ তাঁকে ভোলেননি। এই ছবি গান গেয়ে ফের একবার সুশান্তকে মনে করলেন রাহুল বৈদ্য। ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। সুশান্তের মৃত্যুর এক বছর পার হয়ে গেলেও মানুষ তাঁকে ভোলেননি। বলিউডের সেলেবদের নানা পোস্টে ফের একবার উঠে এলেন সুশান্ত সিং রাজপুত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
খালি গলায় 'দিল বেচারা' ছবির গান গেয়ে সুশান্তকে মনে করলেন রাহুল বৈদ্য ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল