TRENDING:

ফোটোগ্রাফারকে কেন মারলেন পুলকিত সম্রাট?

Last Updated:

অনেকদিন ধরেই ঝামেলা চলছিল পুলকিত সম্রাট ও শ্বেতার সংসারে ৷ আর অনেকবার এর জন্য শ্বেতা দায়ী করেছিলেন ইয়ামি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনেকদিন ধরেই ঝামেলা চলছিল পুলকিত সম্রাট ও শ্বেতার সংসারে ৷ আর অনেকবার এর জন্য শ্বেতা দায়ী করেছিলেন ইয়ামি গৌতমকে ৷ খবরে এসেছিল, ইয়ামি গৌতমের সঙ্গে প্রেমের ফলেই পুলকিত সম্রাটের সংসার ভেঙেছে৷ তবে এতদিন এই ব্যাপারটা অফিসিয়াল না থাকলেও, সোমবার মুম্বই কোর্টে বিবাহবিচ্ছেদ ফাইল করলেন পুলকিত ও শ্বেতা ৷ আর এখানেই নিজের রাগকে চেপে রাখতে পারলেন না পুলকিত ৷
advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, দুপুর ১টা নাগাদ মুম্বই কোর্টে হাজির হন পুলকিত ও শ্বেতা ৷ আর তখনই এক ফোটোগ্রাফার তাঁদের ছবি তুলতে গেলেই ঘটে বিপত্তি ৷ ফোটোগ্রাফারের ওপর চড়াও হন পুলকিত ৷ শুরু হয় বচসাও৷ খবর অনুযায়ী, ফোটোগ্রাফারের ওপর হাতও তোলেন পুলকিত সম্রাট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রায় দু’বছর ধরে পুলকিত ও শ্বেতা আছেন সেপারেশনে ৷ দু’জনের মধ্যে নানা সমস্যা এসেছিল বিয়ের পর থেকেই৷ পরে এই সমস্যার মধ্যে ঢুকে পড়েন ইয়ামি গৌতম ৷ শোনা গিয়েছে, ইয়ামি গৌতমের জন্যই নাকি সংসার ভাঙতে চলেছে শ্বেতা ও পুলকিতের ৷ তবে এই নিয়ে কোনও ধরণের মন্তব্য করতে চাননি ইয়ামি, পুলকিত কেউ-ই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোটোগ্রাফারকে কেন মারলেন পুলকিত সম্রাট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল