TRENDING:

Sasthipada Chattopadhyay: প্রয়াত 'পাণ্ডব গোয়েন্দা'র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সাহিত্য জগতে শোকের ছায়া

Last Updated:

Sasthipada Chattopadhyay মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে,  বয়সজনিত কারণে মৃত্যু হয় লেখকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াত বিখ্যাত লেখক ষষ্ঠীপদ  চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে হাওড়া একটি নার্সিংহোমে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে,  বয়সজনিত কারণে মৃত্যু হয় লেখকের। আজও পাঠকদের মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে  তাঁর সৃষ্টি 'পাণ্ডব গোয়েন্দা' ।
প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
advertisement

১৯৪১ সালে হাওড়ার ষষ্ঠীতলায় জন্মগ্রহন করেছিলেন লেখক। দৈনিক বসুমতি  পত্রিকায় 'কামাখ্যা ভ্রমণ'-এর হাত ধরে তাঁর লেখালেখির যাত্রা শুরু। এর পর বাঙালি পাঠককে অসংখ্য ছোট গল্প, উপন্যাস উপহার দিয়েছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়

এত যুগ পেরিয়ে বাঙালি পাঠক বুঁদ হয়ে থাকে 'পাণ্ডব গোয়েন্দা'র রোমাঞ্চে। তাঁর সৃষ্টি করা  বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্চুদের হাত ধরেই অ্যাডভেঞ্চারের জগতে হারিয়ে যান পাঠকরা। সাহিত্যে তাঁর অবদানের জন্য় একাধিক পুরস্কারও পেয়েছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

লেখকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাওড়ার একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে তাঁর অবস্থার  আরও অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। লেখকের প্রয়াণে সাহিত্য জগতে শোকের ছায়া।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sasthipada Chattopadhyay: প্রয়াত 'পাণ্ডব গোয়েন্দা'র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সাহিত্য জগতে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল