TRENDING:

পদ্মাবতী বিতর্কে বনশালির পাশে বলিউড, ফোন করে রোজ দীপিকার খোঁজ নিচ্ছেন আমির-শাহরুখ !

Last Updated:

পদ্মাবতী নিয়ে রোজই কিছু না কিছু বিতর্ক বেড়েই চলেছে ৷ একের পর এক বিক্ষোভ, প্রতিবাদের মুখে এমনকী, নির্মাতারা বাধ্য হয়েছেন ছবিটির মুক্তি পিছিয়ে নিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পদ্মাবতী নিয়ে রোজই কিছু না কিছু বিতর্ক বেড়েই চলেছে ৷ একের পর এক বিক্ষোভ, প্রতিবাদের মুখে এমনকী, নির্মাতারা বাধ্য হয়েছেন ছবিটির মুক্তি পিছিয়ে নিতে ৷ লাগাতর বিক্ষোভের পর নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুক্তির আগেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে নিষিদ্ধ হয়েছে পদ্মাবতী ৷ তার ওপর করণি সেনাদের চোখ রাঙানি ৷ দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি ৷ এই অবস্থায় বলিউড পাশে এসে দাঁড়িয়েছেন বনশালি ও দীপিকার ৷ শাবনা আজমি, কমল হাসান ও জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বরা সোজাসাপটা পদ্মাবতী বিতর্কে মুখ খুলেছেন ৷
advertisement

অন্যদিকে বনশালির পাশে রয়েছেন আমির খান ও শাহরুখ খানও ৷ দীপিকাকে রোজ ফোন করে খোঁজ নিয়েছেন এই দুই খান ৷ সূত্রের খবর অনুযায়ী, দীপিকাকে হুমকি দেওয়ার কথা শুনেই তাঁকে ফোন করেন আমির খান ৷ জানা গিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে প্রায় এক ঘণ্টা মতো দীপিকার সঙ্গে কথাও বলেন আমির ৷ আমির দীপিকাকে জানিয়েছে, যেকোনও দরকারে তিনি রয়েছেন দীপিকার পাশে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

তবে শুধু আমিরই নয়, শাহরুখও নিয়মিত ফোন করছেন দীপিকাকে ৷ আর জানিয়েছে, যখনই দরকার লাগবে, তখনই তিনি পৌঁছে যাবেন !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পদ্মাবতী বিতর্কে বনশালির পাশে বলিউড, ফোন করে রোজ দীপিকার খোঁজ নিচ্ছেন আমির-শাহরুখ !