TRENDING:

‘উড়তা পঞ্জাব’ পেল ছাড়, সিবিএফসি-র নজরে এবার ‘হারামখোড়’

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক শেষ হতে না হতে, ফের বিতর্কের মুখে সিবিএফসি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক শেষ হতে না হতে, ফের বিতর্কের মুখে সিবিএফসি ৷ ফের এক বলিউডি ছবির বিয়য়কে ‘আপত্তিকর’ জানিয়ে, ছবির মুক্তি আটকে দিল সিবিএফসি ৷ নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনিত পরিচালক শ্লক শর্মার ছবি ‘হারামখোড়’ নিয়ে ফের বিতর্ক জড়াতে চলল সিবিএফসি ৷
advertisement

সম্প্রতি হাফিংটন পোস্টে এক সাক্ষাৎকারে ‘হারামখোড়’ ছবির প্রযোজক গুনীত মোঙ্গা জানিয়েছেন, ছবি নিয়ে সিবিএফসি-র আপত্তির কথা ৷

গুণীতের কথায়, ‘ছবিটি দেখে সিবিএফসি জানিয়েছে এই ছবির বিষয় আপত্তিকর ৷ তাই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া যাবে না !’

শ্লক শর্মার ‘হারামখোড়’ ছবির বিষয় গৃহশিক্ষক ও ১৪ বছরের ছাত্রীর মধ্যে প্রেম ৷ আর এই বিষয়টিকেই ‘আপত্তিকর’ বলে দাবি করেছে সিবিএফসি ৷ ছবির টিমের কথায়, এই ধরণের ঘটনা তো বাস্তবে ঘটেই থাকে ৷ সুতরাং এই বিষয়টিকে কেন আপত্তিকর বলা হচ্ছে ?

advertisement

সিবিএফসিকে ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবি মুম্বই ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ৷ পুরস্কারও পেয়েছে এই ছবি ৷ এছাড়াও বহু বিদেশি চলচ্চিত্রেও দেখানো হয়েছে ‘হারামখোড়’ ৷

সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হারামখোড়’ ছবিটির বিষয়টির মধ্যে অনেক গভীর অর্থ রয়েছে ৷ একজন গৃহশিক্ষক সমাজে সম্মানীয় ব্যক্তি ৷ তিনি একজন ১৪ বছর বয়সি মেয়ের সঙ্গে প্রেম করছে, তা দেখানো হলে সমাজের পক্ষে ক্ষতিকর ৷ ছবিটি নিয়ে বিশেষ বৈঠক বসবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে !

advertisement

‘উড়তা পঞ্জাব’ নিয়ে এরকমই ঘটেছিল সিবিএফসির সঙ্গে ছবির টিমের ৷ আদালতেও পৌঁছে ছিল এই বিতর্ক ৷ তবে  ‘উড়তা পঞ্জাব’ বচসায় শেষমেশ জিতল ‘উড়তা পঞ্জাব’ই! আর নানা টানা হ্যাঁচড়ার পরেও, হেরে গেলেন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ মুম্বই হাইকোর্টের রায়ে ছবিটি মুক্তি পাবে যথা সময়েই ৷ সিবিএফসি-র আবেদন মেনে শুধুমাত্র একটি কাটের নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট ৷

advertisement

‘উড়তা পঞ্জাব’ পাশে পেল মুম্বই হাইকোর্টকে ৷ সোমবার চূড়ান্ত রায় দিয়ে মুম্বই হাইকোর্ট জানাল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’

advertisement

সোমবার মুম্বই হাইকোর্ট সিবিএফসি-র ভূমিকার সমালোচনা করে বলে, ‘সেন্সর করার এক্তিয়ার CBFC-র নেই ৷ ছবিতে কাটছাঁট যুক্তিযুক্ত নয় ৷ সৃজনশীলতায় হস্তক্ষেপ করা হচ্ছে ৷ এটা ঠিক নয় ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সিবিএফসিকে তোপ দেগে মুম্বই হাইকোর্ট এদিন জানালেন, সেন্সর বলে কোনও কথা নেই ৷ সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে হবে ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ পেল ছাড়, সিবিএফসি-র নজরে এবার ‘হারামখোড়’