TRENDING:

গোয়ায় ঘরবন্দি ক্যানসার আক্রান্ত নাফিসা আলি, নেই ওষুধ, পাচ্ছেন না খাবার !

Last Updated:

করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব এখন তটস্থ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসের আক্রান্তে সংখ্যা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব এখন তটস্থ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসের আক্রান্তে সংখ্যা ৷ বাড়ছে মৃত্যু মিছিলও ৷ আর এই মারণ ভাইরাস থেকে বাঁচতে এখন গোটা দেশে লকডাউন ! সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই এখন ঘরবন্দি ৷ বন্ধ দোকানপাট, বন্ধ যানবাহন ব্যবস্থা ৷ এই লকডাউনের জেরে রীতিমতো বিপদে পড়লেন অভিনেত্রী নাফিসা আলি ৷
advertisement

কয়েকমাস আগেই নাফিসা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জানিয়ে ছিলেন তিনি ক্যানসার আক্রান্ত ৷ থার্ড স্টেজে রয়েছে তাঁর ক্যানসার পরিস্থিতি ৷ এই অবস্থায় লকডাউন তাঁর বেঁচে থাকার বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ ’

সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নাফিসা আলি জানিয়েছেন, ‘গত ৬ দিন ধরে দোকানপাট সব বন্ধ৷ আমি একজন ক্যানসার রোগী ৷ আমাকে পর্যাপ্ত খাবার খেতে হবে ৷ ঠিকমতো ওষুধ খেতে হবে ৷ জানি এখন দেশ খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে ৷ ওষুধ খেতে হবে ৷ খাবার, ওষুধ প্রায় শেষ ৷ এই অবস্থায় আমি কী করব? ’

advertisement

কয়েকদিন আগে জানা গিয়েছে, নাফিসা আলির ভাইঝি করোনা আক্রান্ত হয়েছেন ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সমুদ্রের ধারে নাফিসা আলির নাচের ভিডিও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোয়ায় ঘরবন্দি ক্যানসার আক্রান্ত নাফিসা আলি, নেই ওষুধ, পাচ্ছেন না খাবার !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল