TRENDING:

Mira Kapoor : তাঁর পালাজ্জোও পাড়ি দিয়েছে মাতৃত্বের যাত্রাপথ, প্রিয় সেই সঙ্গীকে ভুলতে পারেন না মীরা

Last Updated:

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শুধু তিনি এক নন ৷ তাঁর একজোড়া পালাজ্জোও নাকি মাতৃত্বের যাত্রাপথ পাড়ি দিয়েছে ! বলছেন মীরা কপূর (Mira Kapoor), তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷
advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা (Mira Kapoor) ৷ সেখানে তিনি কালো ট্যাঙ্ক টপ এবং চেক পালাজ্জো পরে আছেন ৷ অন্তঃসত্ত্বা থাকার সময় এই ধরনের ঢিলেঢালা পোশাকে আরামে থাকা যায় ৷ মনে করা হচ্ছে, দুই সন্তানের জন্মের আগেই মীরা এই পোশাক পরে দিন কাটিয়েছেন ৷

নেটিজেনদের ধারণা, শাহিদপত্নী পুরনো দিনগুলি মিস করছেন ৷ তাই আবার পুরনো পালাজ্জো পরে ছবি শেয়ার করেছেন তিনি ৷ ছবির সঙ্গে ক্যাপশনে মীরা লিখেছেন ‘আরামদায়ক প্যান্টের মাতৃ্ত্ব৷’

advertisement

শাহিদ ও মীরার দুই সন্তান মিশা ও জেইনের বয়স যথাক্রমে ৫ ও ৩ ৷ সামাজিক মাধ্যমে মীরার প্রোফাইল জুড়ে আছে তাঁর সন্তানের ছবি ৷ মিশাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর ছবিও শেয়ার করেছেন তিনি ৷

মীরার কথায় তাঁর সন্তানরা যে এখনও বড় হয়নি, তার জন্য তিনি সৌভাগ্যবান ৷ বলেছেন, ‘‘তোমরা বড় হয়ে ওঠার আগে তোমাদের আরও একটু ভালবাসতে দাও৷’’ দুই সন্তানের আব্দারেও তাঁকে সেলফিও তুলতে হয় ৷ নিজস্বী শেয়ার করে সে কথাও লিখেছেন তিনি ৷ মাদার্স ডে- তাঁর দুই খুদে কীভাবে উদযাপন করে, সে ছবিও শেয়ার করেছেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

মীরাকে ২০১৫ সালে বিয়ে করেছেন শাহিদ ৷ পরের বছরই জন্ম মেয়ে মিশার ৷ দু’ বছর পর তাদের কোলে এসেছে পুত্র জেইন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mira Kapoor : তাঁর পালাজ্জোও পাড়ি দিয়েছে মাতৃত্বের যাত্রাপথ, প্রিয় সেই সঙ্গীকে ভুলতে পারেন না মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল