TRENDING:

Mimi and Nusrat : ‘বান্ধবী মা হতে চলেছে...আর আপনি নিশ্চিন্তে পোজ দিচ্ছেন’, মিমির ছবিতে কটূক্তি

Last Updated:

আর এক তারকা সাংসদ নুসরত জাহানের সঙ্গেও মিমির বন্ধুত্ব অন্তরঙ্গ ৷ সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কেশসজ্জা পাল্টে কি মনমেজাজ ভাল করতে চাইছেন মিমি চক্রবর্তী? প্রশ্ন তাঁর অনুরাগীদের ৷ মঙ্গলবার নিজের প্রোফাইলে নিজের নতুন লুক শেয়ার করলেন তারকা সাংসদ ৷ হেয়ারস্টাইল পাল্টে ফেলায় সেখানে তাঁকে চেনাই দায় ৷ বরাবরই মিমির চুল লম্বা ৷ ঈষৎ তামাটে রং করা সেই চুলে এ বার কাঁচি পড়ল ৷ প্রশস্ত কপালের উপর এসে পড়েছে গুচ্ছখানেক চুল ৷ শৌখিনী অভিধানে এর নাম ‘ব্যাংস’৷ নতুন হেয়ারস্টাইলের সঙ্গে গোলাপি টপ, সাদা শ্রাগ, গলায় হাল্কা চেন, কানে বড় দুল-গরমে কুল লুক যাদবপুরের সাংসদের ৷
advertisement

গত কয়েক দিন ধরেই তারকা এই সাংসদের ব্যস্ততার অন্ত নেই ৷ ইয়াস পরবর্তী সময়ে উজ্জ্বল হয়ে উঠেছিল মিমির জনপ্রিতিনিধি ভাবমূর্তি ৷ ট্যুইটারে আশ্বস্ত করেই তাঁর দায়িত্ব ফুরিয়ে যায়নি ৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণবিলির ব্যবস্থাও করেছেন তিনি ৷ গত বছর আমফানের সময়েও সক্রিয় ছিলেন মিমি ৷

advertisement

ব্যস্ততার মাঝেও সাংসদ ভুলে যাননি তাঁর বন্ধুদের ৷ সে প্রমাণ জ্বলজ্বল করছে পার্ণো মিত্রর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ এক বাক্স আমের ছবি শেয়ার করে সেখানে মিমিকে ধন্যবাদ জানিয়েছেন পার্ণো ৷ বিরোধী রাজনৈতিক দলের অংশ হওয়ার পরও দুজনের বন্ধুত্ব অক্ষুণ্ণ আছে ৷ তাঁদের সম্পর্কে ছায়া ফেলেনি বিপরীত মেরুর রাজনৈতিক মতাদর্শ ৷ বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরও মিমির সঙ্গে বন্ধুত্ব থেকে সরে আসেননি পার্ণো ৷ জটিলতা থেকে দূরে তাঁদের বন্ধুত্ব রাজনৈতিক সৌজন্যেরই প্রতীক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আর এক তারকা সাংসদ নুসরত জাহানের সঙ্গেও মিমির বন্ধুত্ব অন্তরঙ্গ ৷ সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা ৷ ইদানীং নুসরতের সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনা ও চর্চা তুঙ্গে ৷ সেই রেশ ধরেই ট্রোলিং করা হয়েছে মিমির নতুন ছবিতে ৷ এক নেটিজেনের মন্তব্য, ‘বান্ধবী মা হতে চলেছে এদিকে বাবা কে সেটা জানা নেই..আর আপনি নিশ্চিন্তে পোজ দিচ্ছেন!!’ মিমিকে সেই পোস্টে পরামর্শ দেওয়া হয়েছে নুসরতের পাশে দাঁড়ানোর ৷ পাশাপাশি, অন্যান্য মন্তব্যেও উড়ে এসেছে কটূক্তি ৷ কিন্তু ট্রোলিং করে যে তাঁকে দমানো যায় না,আগেও তার নজির রেখেছেন মিমি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi and Nusrat : ‘বান্ধবী মা হতে চলেছে...আর আপনি নিশ্চিন্তে পোজ দিচ্ছেন’, মিমির ছবিতে কটূক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল